প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয় লাভ করেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ অর্জন করেন ৮৮ ভোট।
নির্বাচন সংক্রান্ত ফলাফল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ঘোষণা করেন নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ছিল ৩৪৯ জন। মোট মুদ্রিত ব্যালট পেপার ছিল ৩৪৯টি। এর মধ্যে ৩৪৩টি ব্যালট পেপার ব্যবহৃত হয়েছে। অপ্রয়োজনীয় ৬টি ব্যালট পেপার অব্যবহৃত রয়েছে। ৩৪৩টি বৈধ ব্যালট পেপারের মধ্যে কিছু ভুলত্রুটি হয়ে যাওয়ায় বিধি অনুযায়ী ৪টি ব্যালট পেপার রিপ্লেস করা হয়েছে।
অসুস্থতার কারণে ভোট দিতে না আসার বিষয়টি জানিয়ে আগেই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে চিঠি দিয়েছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এবং চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষণবাড়ীয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানে তাকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির শপথ পরিচালনার সাংবিধানিক বিধান সম্পর্কে স্পষ্ট মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়েছে। পর্যালোচনার পর মন্ত্রণালয় জানায়, বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় তার সাংবিধানিক দায়িত্বগুলি ডেপুটি স্পিকার পালন করছেন।
সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের পদ শূন্য হলে অথবা স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে ডেপুটি স্পিকার তার দায়িত্ব পালন করেন। সেই কারণে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রে ডেপুটি স্পিকারই যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন