প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সব আনুষ্ঠানিকতা শেষ করার পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনে মির্জা ফখরুলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে অনুষ্ঠিত সংসদ কক্ষে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করার পরপরই প্রধানমন্ত্রীর পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সাথে করমর্দন করেন এবং একটি লাল গোলাপের স্টিক দিয়ে অভিনন্দন জানান।
এ সময় সংসদ কক্ষের সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল তাদের উদ্দেশ্যে হাত তুলে সালাম ও অভিবাদন জানান।
বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অন্যান্য সংসদ সদস্যরা টেজারি বেঞ্চের দিকে আসলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে ডা. শফিকুর রহমানের সাথে কোলাকুলি করেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে এসে নতুন রাষ্ট্রপতির সাথে কোলাকুলি করেন। এসময় তিনি সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গেও কোলাকুলি হয়।
নতুন রাষ্ট্রপতি এ সময় রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান। এসময় সংসদ কক্ষে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই বিকাল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময়ে দুই প্রার্থীর এজেন্ট সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন