ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

দুর্গাপুরের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের


দুর্গাপুরের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আজ বুধবার, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে তার নির্বাচনি এলাকা দুর্গাপুর উপজেলার ‘সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের’ ৫৭ শিক্ষক-শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল সংসদ ভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে, ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন। তিনি তাদের বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় এগিয়ে আসার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।

ডেপুটি স্পিকার এ সময় উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। এই ভবনের নকশা প্রণয়ন করেছেন বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক তাদের গবেষণাকাজে এসব গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ব্যবহার করতে এখানে আসেন। তিনি বলেন, "দেশের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে একদিন তোমাদেরই এগিয়ে আসতে হবে।"

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার আরও বলেন, "তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি তাদের বলেন, ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, নিয়মিত ও মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ পাওয়ার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করেন, "আমি চাই, তোমাদের এসব অর্জনে নিজ হাতে সম্মাননা তুলে দিতে।"

ডেপুটি স্পিকার শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাও অত্যন্ত জরুরি। তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

সাক্ষাৎ শেষে, শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। তারা সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের দাবিতে দুই পোশাক কারখানা বন্ধ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছেন পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


দিতির বাসায় পালিয়ে বিয়ে করেছেন পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ

ঢালিউডে অভিনয়ের মাধ্যমে আলাদা পরিচিতি অর্জন করেছেন অভিনেতা বাপ্পারাজ। কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের পুত্র হিসেবে পরিচিত হলেও, তিনি নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বাবার পরিচয়ের বাইরে গিয়ে।

পর্দায় বিভিন্ন চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিগত জীবনেও রয়েছে এক প্রেমের কাহিনী, যা সিনেমার মতোই। ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য পরিবারের বাধা অতিক্রম করে পালিয়ে গিয়েছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত বাবার লোকজনের হাতে ধরা পড়েন বাপ্পারাজ। নায়করাজ রাজ্জাকের সহযোগিতায় ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ ঘটে তার।

এরপর তিনি একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করেন। ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’ সিনেমাগুলোর পাশাপাশি ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ চলচ্চিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

তবে অভিনয়জীবনের বাইরেও বাপ্পারাজের প্রেম ও বিয়ের কাহিনী বেশ আকর্ষণীয়। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের সেই অধ্যায় সম্পর্কে আলোচনা করেন।

ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে চাইলেও পরিবারের সম্মতি পাননি বাপ্পারাজ। শেষ পর্যন্ত পরিবারের অমতে তিনি পালিয়ে যান। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজি ডেকে বিয়ে সম্পন্ন করেন তারা।

সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বাপ্পারাজ বলেন, "সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।"

উল্লেখ্য, অভিনয়জীবনে বাপ্পারাজের ব্যর্থ প্রেমিক চরিত্রে বিশেষ পরিচিতি রয়েছে। বিশেষ করে ‘চাচা হেনা কোথায়’ সিনেমার চরিত্রটি দর্শকদের মাঝে এখনও আলোচিত। বাস্তব জীবনে তার প্রেমের গল্পের পরিণতি সুখের দিকে গড়িয়েছে। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা, এবং তার দুই মেয়ে বিবাহিত। ফলে তাদের অভিনয়ে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক জোনাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক জোনাস

মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস টাইপ-১ ডায়াবেটিস নিয়ে ২১ বছর ধরে জীবনযাপন করছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে, রোগটি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতি সপ্তাহে তাকে অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত নিতে হয়। রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করা, খাবারের কার্বোহাইড্রেট হিসাব করা এবং ইনসুলিনের ডোজ নির্ধারণ করা—এই সবকিছুই তার দৈনন্দিন জীবনের অংশ। অনেক কিছুই বাইরের দৃষ্টিতে অন্যদের চোখে পড়ে না।

জাতীয় ডায়াবেটিস সচেতনতা মাস ও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে, ডেক্সকমের ‘এ লেটার টু ডায়াবেটিস’ প্রচারণার মাধ্যমে নিক জোনাস তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিবছর ১৪ নভেম্বর পালন করা হয়। সেখানে তিনি ২১ বছরের অভিজ্ঞতা তুলে ধরে জানান, এই রোগের সঙ্গে তার সম্পর্ক কেমন এবং প্রতিদিন কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

টাইপ-১ ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ, যা টাইপ-২ ডায়াবেটিস থেকে ভিন্ন। টাইপ-২ ডায়াবেটিস সাধারণত ধীরে ধীরে দেখা দেয়, কিন্তু টাইপ-১ ডায়াবেটিস দ্রুত বিকশিত হতে পারে।

নিক ২০২৫ সালের জুলাইয়ে পেন ব্যাজলির ‘পডক্রাশড’ পডকাস্টে নিজের রোগ শনাক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, তখন তার শরীর ভালো লাগছিল না এবং দ্রুত ওজন কমছিল। তবে টাইপ-১ ডায়াবেটিস সম্পর্কে যথেষ্ট তথ্য ও সচেতনতার অভাবে শুরুতে বিষয়টি বুঝতে পারেননি।

ডেক্সকমের প্রচারণায় লেখা খোলা চিঠিতে নিক উল্লেখ করেন, প্রতি কয়েক মিনিট পরপর তাকে ফোনে রক্তের গ্লুকোজের মাত্রা দেখতে হয়। খাবারের আগে ইনসুলিন পাম্প ব্যবহার করে প্রয়োজনীয় ইনসুলিন নিতে হয়। তার ভাষায়, প্রতি সপ্তাহে এমন শত শত ছোট সিদ্ধান্ত নিতে হয়, যা অধিকাংশ মানুষ খেয়ালই করেন না।

রোগটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও সব সময় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে থাকে না। কখনো রক্তে শর্করার মাত্রা অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়। এই অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে, জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

নিক জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় নিজেকে বিচ্ছিন্ন মনে হতো। তবে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে খোলাখুলি কথা বলা এবং একই রোগে আক্রান্ত মানুষের সঙ্গে পরিচয়ের পর তিনি নিজের জন্য একটি সম্প্রদায় খুঁজে পান।

তিনি বলেন, নিজের গল্প বলার উদ্দেশ্য কখনোই নিজেকে অসহায় হিসেবে তুলে ধরা নয়। বরং ১৩ বছর বয়সে সদ্য ডায়াবেটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভীত অবস্থায় থাকা কোনো কিশোর যেন তাকে দেখে স্বপ্ন পূরণের সাহস পায়, সেটিই তার লক্ষ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত ৪০ শতাংশের বেশি মানুষ জানেন না যে তাদের এ রোগ রয়েছে। সময়মতো রোগ শনাক্ত না হলে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।

ডব্লিউএইচওর মতে, অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি এবং ঝাপসা দৃষ্টিশক্তি ডায়াবেটিসের সাধারণ লক্ষণ। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিস দ্রুত বিকশিত হতে পারে, তাই এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২১ বছরের অভিজ্ঞতার কথা জানিয়ে নিক বলেন, অপ্রত্যাশিত এই রোগ তাকে এমন কিছু শিক্ষা দিয়েছে, যা তিনি কখনো চাননি। তবু নিজের অভিজ্ঞতা তুলে ধরে যেতে চান তিনি, যাতে একই পরিস্থিতিতে থাকা কেউ নিজেকে একা মনে না করেন।

অভিজ্ঞতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নিম্নমানের উড়োজাহাজ ও সেবা

বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের নির্দেশনা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের নির্দেশনা প্রদান

বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান, উড়োজাহাজের ধরন ও বিমান ভাড়া নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে।

আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ রুটে।

বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এ নির্দেশনা প্রদান করা হয়।

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কিছু ক্ষেত্রে কেবিনের বিভিন্ন অংশ যেমন আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিল অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে, প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের পূর্বে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করার নির্দেশনা দিয়েছে বেবিচক। যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে কেবিনের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

বেবিচকের পর্যবেক্ষণে আরও দেখা গেছে, কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা প্রদান করছে। এ ধরনের বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ রুটেও উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন মানসম্মত উড়োজাহাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীসেবার মান বজায় রাখার বিষয়ে বেবিচক কঠোর অবস্থান নিয়েছে। অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়া হয়, বাংলাদেশ রুটেও একই মানের সেবা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীসেবায় কোনো ধরনের বৈষম্য যাতে না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। এই অবস্থায়, রুটের দূরত্ব ও যাত্রীসেবার মান বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্মত উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমান ভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ের জন্য বেবিচক নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবদিয়ায় পৃথক ঘটনায় তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


কুতুবদিয়ায় পৃথক ঘটনায় তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক দুটি ঘটনায় একদিনে তিনটি শিশুর পানিতে ডুবে মৃত্যু ঘটে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে এই দুর্ঘটনাগুলি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ায় বাড়ির পাশে অবস্থিত পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নেজাম উদ্দিনের ৮ বছর বয়সি কন্যা আলিফা এবং খোকনের ৪ বছর বয়সি কন্যা রাইসা মনি। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডা. তানজিনা তাদের মৃত ঘোষণা করেন।

রাইসা মনির নানা মোহাম্মদ হোছাইন জানান, রাইসা এক সপ্তাহ আগে কৈয়ারবিলের বিন্দাপাড়া থেকে বেড়াতে তার বাড়িতে আসে। বিকেলে তার খালা-ভাগনি আলিফা ও রাইসা একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

এদিকে, একই দিনে সকাল ১১টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামে পুকুরে ডুবে মাহমুদুল হকের দুই বছর বয়সি কন্যা ফাইজার মৃত্যু ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিনা।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, একই দিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্য যাচাই করার পর মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের পারিবারিকভাবে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

একদিনে তিন শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%