শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৪০ পি.এম
খুলনার পাইকগাছায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। অভিযানে এসআই ওবায়দুর রহমান, এএসআই নুর আলমসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের ফলস্বরূপ উত্তর সলুয়া গ্রামের মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. রবিউল ইসলাম উত্তর সলুয়া গ্রামের মৃত সবুর মল্লিকের পুত্র।
পুলিশের সূত্র থেকে জানা গেছে, মো. রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে ৪টি সিআর মামলায় সাজা রয়েছে এবং আরও ৫টি সিআর মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এভাবে তিনি মোট ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল জানিয়েছেন, গ্রেপ্তারের পর রবিউল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার ঘরে একটি সাপ প্রবেশ করে। সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান।
পরে সুসেন মুন্ডা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানিয়ে দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের কাজ শুরু করেন।
উদ্ধারের সময় তারা একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান। বস্তাটি সরিয়ে তারা দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। এরপর সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার করা পদ্ম গোখরা সাপটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা। এটি বিষধর সাপ হওয়ায় সাপটি দেখে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও কোনো পশু-পাখি বা বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে, আহত কিংবা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজে ধরে বা মারার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সার্যান্ডন এবং জনপ্রিয় কমেডি তারকা হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক সংস্কৃতি কর্মী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের নিকট ফার্স্ট অ্যাভিনিউতে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মার্কিন পুলিশ বিক্ষোভস্থল থেকে ১০৩ জন অধিকারকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যায়।
ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সাংস্কৃতিক কর্মীরা ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ দিন’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ লেখা টি-শার্ট ও প্ল্যাকার্ড হাতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন।
অবস্থান কর্মসূচিতে সুসান সার্যান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন এবং লেখক গ্লেনন ডয়েলসহ বিনোদন জগতের অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার সুসান সার্যান্ডন এর আগে একাধিকবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। অন্যদিকে, আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হান্নাহ আইনবাইন্ডার লেখেন, তাদের গ্রেপ্তারের ঘটনা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা ভয়াবহ গণহত্যার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদনে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘে নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে নিউইয়র্কের রাজপথে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ এবং এই বিশ্বখ্যাত তারকারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাড়ির দিকে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, মিছিলকারীরা তার বাড়িতে ইটপাটকেলও নিক্ষেপ করেছেন।
মঞ্জুরুল আলম খুলনা সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে।
মঞ্জুরুল আলম বলেছেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। বাইরে থেকে ২০ থেকে ২৫ জনের একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। তখন মিছিল থেকে একজন তাকে সরে যেতে বলেন। পরে, যখন তিনি বাসার ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, তখন মিছিল থেকে তার বাড়ির দিকে গুলি ছোড়া হয়।
তিনি অভিযোগ করেছেন, মিছিলকারীরা তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানিয়েছেন, ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ হঠাৎ করে মিছিল বের করেছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে চার থেকে পাঁচটি ছোট ছোট শিশা উদ্ধার করা হয়েছে, যা ছররা গুলির অংশ হতে পারে। এ ঘটনায় বিএনপি নেতা মামলা করার পরিকল্পনা করছেন বলেও তিনি জানান।
এর আগে, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নগরীর খালিশপুরে জুমার নামাজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। খুলনা-যশোর মহাসড়কের আনসার উদ্দিন সড়কের মুখে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেছেন, ‘পুলিশের সক্রিয় ভূমিকার কারণে মিছিলকারীরা মিছিল সম্পন্ন করতে পারেননি। মিছিলকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
[[KEEP_1]]
[[KEEP_2]]
[[KEEP_3]]
[[KEEP_4]]
[[KEEP_5]]
[[KEEP_6]]
[[KEEP_7]]
[[KEEP_8]]
[[KEEP_9]]
[[KEEP_10]]
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, যা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। কলম্বিয়ার এই পদক্ষেপকে লাতিন আমেরিকার মধ্যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলম্বিয়া সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চুকিয়ে ফেলেছে।
কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা গত ৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক জোটে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে শুরু করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থনের ভিত্তিতে ক্ষমতায় আসা দে লা এসপ্রিয়েলা পূর্বে আঞ্চলিক কূটনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
কলম্বিয়া সরকার জানায়, ইরানের সঙ্গে সম্পর্ক ছেদের এই সিদ্ধান্ত মূলত গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বোগোতার ভাষ্যমতে, এই নীতিনির্ধারণী পদক্ষেপটি 'গোলার্ধীয় জাতীয় নিরাপত্তা' সুসংহত করার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।
তেহরানের বিরুদ্ধে অভিযোগ তুলে বোগোতা জানায়, ইরান সরকারের কিছু 'মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর' সঙ্গে সম্পর্ক রয়েছে, যা সরাসরি কলম্বিয়ার সার্বভৌমত্ব ও সুরক্ষার জন্য হুমকি। তবে কলম্বিয়া সরকার এই অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করেনি।
এছাড়া, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কর্তৃক নৌ চলাচলে বাধা দেওয়া এবং প্রতিবেশী বিভিন্ন দেশে হামলা চালানোর বিষয়টির তীব্র সমালোচনা করেছে কলম্বিয়া। তবে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ বন্ধ করার পরেও ইরানে কনস্যুলার সেবা ও সম্পর্ক বজায় রাখার নিশ্চয়তা দিয়েছে দেশটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ