ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী পেলেন ১৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ


আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী পেলেন ১৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইসক্রিমের সঙ্গে পেরেক ও ধাতব টুকরো গিলে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক নারীর জন্য ১ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৫২৫ দশমিক ৩৯ ডলার বা ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন জুরি। বাংলাদেশি মুদ্রায় যা ১৪১ কোটি টাকার বেশি।

ব্র্যান্ডি বাকলি নামের ওই নারী ২০১৮ সালে পাম বে শহরের একটি ব্রাস্টার্স আইসক্রিমের দোকান থেকে বাটার পেকান আইসক্রিম কিনেছিলেন। আইসক্রিম খাওয়ার পর তার গলায় কিছু আটকে যাওয়ার মতো অনুভূতি হয়। চিকিৎসকেরা পরে তার শরীর থেকে একটি পেরেক ও একাধিক ধাতব টুকরো বের করেন।

ঘটনাটি নিয়ে ২০১৯ সালে মালাবার ক্রিমারিজের বিরুদ্ধে মামলা করেন বাকলি। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিচার শেষে ২০২৬ সালের মার্চে ব্রেভার্ড কাউন্টির ছয় সদস্যের জুরি স্থানীয় ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় ফ্র্যাঞ্চাইজার—দুই পক্ষকেই দায়ী করেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ঘটনার দিন ছেলেকে সঙ্গে নিয়ে আইসক্রিমের দোকানে গিয়েছিলেন বাকলি। বাটার পেকান আইসক্রিম খাওয়ার পর তার গলায় কিছু আটকে যাওয়ার মতো অনুভূতি হয়। প্রথমে তিনি ভেবেছিলেন, এটি হয়তো বাদামের টুকরো।

পরে আরও আইসক্রিম নেওয়ার সময় তিনি আইসক্রিমের মধ্যে একটি ধাতব পেরেক দেখতে পান। হাসপাতালে গেলে এক্স-রে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি ধাতব একটি বস্তু গিলে ফেলেছেন।

বাকলির আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের সময় তার শরীর থেকে একটি পেরেক ও একাধিক ধাতব টুকরো বের করা হয়। এরপরও তার চিকিৎসা চলতে থাকে।

মামলার তথ্য অনুযায়ী, বাকলি পরে পোর্টাল শিরায় রক্ত জমাট বাঁধার জটিলতায় আক্রান্ত হন। এর ফলে তার শরীরে উল্লেখযোগ্য অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। পরবর্তীতে তাকে আরও একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আইনজীবীদের দাবি, এসব চিকিৎসাজনিত জটিলতার কারণে তিনি স্থায়ীভাবে সন্তান ধারণের সক্ষমতা হারান।

আইনজীবীরা অভিযোগ করেন, ব্রাস্টার্স আইসক্রিমের পণ্যে পেরেক ও অন্যান্য ধাতব টুকরো থাকার কারণে বাকলি গুরুতর আহত হন।

মামলার জবাবে মালাবার ক্রিমারিজ একাধিক অভিযোগ অস্বীকার করে। প্রতিষ্ঠানটির দাবি ছিল, ঘটনার জন্য বাকলির নিজের অবহেলাও দায়ী বা আংশিকভাবে দায়ী হতে পারে। তারা আরও দাবি করে, বিক্রি করা আইসক্রিম ত্রুটিপূর্ণ ছিল না।

তবে দুই সপ্তাহের বেশি সময় ধরে বিচার চলার পর জুরি স্থানীয় ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় ফ্র্যাঞ্চাইজার—উভয় পক্ষকেই দায়ী করেন। এরপর বাকলির জন্য মোট ১ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৫২৫ দশমিক ৩৯ ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

মামলার আইনজীবী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চিকিৎসা ব্যয়, শারীরিক ক্ষতি ও ভোগান্তিসহ বিভিন্ন ক্ষতির জন্য এই অর্থ নির্ধারণ করা হয়েছে।

জুরির রায়ের পরও মামলার আইনি প্রক্রিয়া শেষ হয়নি। বাকলির আইনজীবী জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যম ওয়েশ জানিয়েছে, মামলায় অভিযুক্ত পক্ষের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফলে জুরির নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ বাকলি কবে হাতে পাবেন, তা পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

সূত্র: ওয়েশ, কেসিসিআই, ফক্স ৩৫ অরল্যান্ডো, ব্রেভার্ড কাউন্টি আদালতের নথি, আলপিজার ল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

শপথগ্রহণের অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাউঞ্জে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ সেপ্টেম্বর দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেছিলেন।

তিনি জ্যেষ্ঠ আইনজীবী ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর পুত্র। ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

এরপর ২০০৭ সালে তিনি হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


হাদি হত্যা মামলার আসামি ফয়সাল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অর্থের উৎস ও সম্পদের অনুসন্ধান শুরু করেছে। এ তদন্তে দেশ-বিদেশে তার সম্ভাব্য অবৈধ বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।

সিআইডির তদন্তের ফলস্বরূপ, ফয়সাল, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫৩টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব ব্যাংক হিসাব ইতোমধ্যে জব্দ করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর ঢাকার আদাবর থানায় ফয়সাল ওরফে রাহুল ওরফে দাউদ, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচারের মামলা দায়ের করেছে সিআইডি।

মামলার নথি অনুযায়ী, ফয়সালের কয়েকটি ব্যাংক হিসাব ও সেসব হিসাবের মাধ্যমে পরিচালিত লেনদেন পর্যালোচনা করার সময় তার সম্ভাব্য অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। সিআইডির আর্থিক অপরাধ ইউনিট বিদেশে অর্থ স্থানান্তর ও বিনিয়োগের বিষয়টিও খতিয়ে দেখছে।

সিআইডির তদন্তে ফয়সালের একটি ব্যাংক হিসাবের লেনদেন বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে। ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর একটি বেসরকারি ব্যাংকের রূপনগর শাখায় হিসাবটি খোলেন তিনি।

হিসাব খোলার সময় ব্যবসার ধরন হিসেবে তথ্যপ্রযুক্তি, পরামর্শসেবা ও প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয়। বছরে ১ কোটি ২০ লাখ টাকা লেনদেন হবে বলে ঘোষণা দিলেও পরবর্তী দুই মাসে ওই হিসাবে ৩ কোটি ৫২ লাখ টাকা লেনদেন হয়।

তদন্তকারীদের মতে, ওই হিসাবে নগদ উত্তোলন তুলনামূলক কম হলেও অর্থ পরিশোধ ও স্থানান্তরের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। ব্যবসার ধরন, লেনদেনের ধরন এবং ব্যবসার অনুমতিপত্রে দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

জাল দরপত্রের অভিযোগ

তদন্তে ফয়সালের মালিকানাধীন অ্যাপল সফট আইটি ও পিনাকল সলিউশন ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তির তথ্যও পাওয়া গেছে সিআইডির কাছে।

নথি অনুযায়ী, সরকারি তিনটি প্রকল্প যৌথভাবে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠান দুটি। পরবর্তী তদন্তে ওই প্রকল্পগুলোর দরপত্রের প্রস্তাব জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে তথ্য পাওয়ার দাবি করেছে সিআইডি।

তবে প্রকল্পগুলো বাস্তবায়নের কথা বলে ফয়সালের ব্যাংক হিসাবে ৫৭ লাখ ২৫ হাজার টাকা জমা দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

এ ছাড়া ঠিকাদারি ব্যবসার আড়ালে জাল দরপত্রের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দুবাইয়ে বিনিয়োগের তথ্য

সিআইডি জানিয়েছে, ফয়সালের সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার যাতায়াতের সুযোগসংবলিত পর্যটন ভিসা ছিল। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফেরেন।

এখন তার দুবাইয়ে কোনো সম্পদ বা বিনিয়োগ রয়েছে কি না, তা যাচাই করছে সিআইডির আর্থিক অপরাধ ইউনিট। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে অবৈধভাবে অর্থ স্থানান্তর বা বিনিয়োগ করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, ২০২৫ সালের ৪ নভেম্বর ফয়সাল তার স্ত্রীর নামে ৬৫ লাখ টাকার একটি এফডিআর করেন।

হাদি হত্যা মামলায় প্রধান আসামি

২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। ছয় দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে হাদি হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদের নাম আসে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

বর্তমানে ফয়সাল ভারতে পুলিশের হেফাজতে রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


রাজধানীতে যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ

রাজধানীর যানজট হ্রাসের লক্ষ্যে সরকার অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, সড়ক উন্নয়নকাজ শুরুর পূর্বে ট্রাফিক বিভাগের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ঠিকাদারদের জরিমানা করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিদ্যুতের লাইনে অবৈধ সংযোগের মাধ্যমে পরিচালিত চার্জিং পয়েন্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, বিদ্যুৎ বিভাগ, ডিএমপি এবং সিটি করপোরেশন একযোগে অবৈধ কারখানা ও প্রতিষ্ঠান চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবে।

ঢাকার বিভিন্ন সড়কে উন্নয়নকাজের জন্য নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে। কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের মতামত ও অনুমতি নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান, কাজের সময়সূচি এবং নিরাপত্তাসংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্মাণকাজ শুরু করার পূর্বে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে স্থান পরিদর্শনও বাধ্যতামূলক করা হয়েছে।

কর্মদিবসে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নির্মাণকাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম ব্যবহার করে ২৪ ঘণ্টা কাজ চালিয়ে দ্রুত প্রকল্প শেষ করার পরামর্শও দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও জরিমানা করা হবে। ভবিষ্যতে ঠিকাদার নিয়োগের সময় ডিএমপির প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার নির্দেশও রয়েছে।

এছাড়া, নির্মাণস্থলে প্রশিক্ষিত ট্রাফিক সিগন্যালম্যান নিয়োগ, চলাচলের লেন ও ফুটপাতে নির্মাণসামগ্রী না রাখা, দুর্ঘটনা প্রতিরোধে ব্যারিয়ার স্থাপন এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বিমানবন্দর ফ্লাইওভারের আশপাশে সড়কের পাশে পড়ে থাকা মাটি ও নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা সড়কগুলো চিহ্নিত করে খুলে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রাজধানীর চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও জনদুর্ভোগ নিয়ে প্রতি মাসে যৌথ পর্যালোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল-কলেজে পাবলিক পরীক্ষা ও হাসপাতাল এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রাজধানীর উন্নয়নকাজের সমন্বয় ও যানজট হ্রাসের জন্য ডিটিসিএকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। কমিটিকে ১০ দিনের মধ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

আগামী ১ অক্টোবর বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর থানায় ভাঙচুর চালাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর থানায় ভাঙচুর চালাল

জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

এ ঘটনা ঘটে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে।

দাউদকান্দি থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর কিশোরদের নাম ও ঠিকানা লিখে নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানার পাশের একটি পার্ক থেকে ওই ১৭ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে। তবে পুলিশ যখন তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তখন কয়েকজন কিশোর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ডিউটি অফিসারের কক্ষে চেয়ার ও টেবিল উল্টে ভাঙচুর চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ডিউটি অফিসারের কক্ষে চেয়ার ও টেবিল উল্টে পড়ে রয়েছে।

এছাড়া কুমিল্লার কোটবাড়ী এলাকার আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়ি দেখে একদল কিশোর দৌড়ে পালাচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম সম্প্রতি খুন হওয়ার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

সন্ধ্যার পর অপ্রাপ্তবয়স্ক কেউ বাইরে ঘোরাঘুরি করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, গতকালের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বেশিরভাগকেই মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ থাকা কয়েকজনের ব্যাপারে যাচাইবাছাই করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%