প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
এ ঘটনা ঘটে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে।
দাউদকান্দি থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর কিশোরদের নাম ও ঠিকানা লিখে নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানার পাশের একটি পার্ক থেকে ওই ১৭ কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে। তবে পুলিশ যখন তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তখন কয়েকজন কিশোর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ডিউটি অফিসারের কক্ষে চেয়ার ও টেবিল উল্টে ভাঙচুর চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ডিউটি অফিসারের কক্ষে চেয়ার ও টেবিল উল্টে পড়ে রয়েছে।
এছাড়া কুমিল্লার কোটবাড়ী এলাকার আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়ি দেখে একদল কিশোর দৌড়ে পালাচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম সম্প্রতি খুন হওয়ার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
সন্ধ্যার পর অপ্রাপ্তবয়স্ক কেউ বাইরে ঘোরাঘুরি করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, গতকালের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বেশিরভাগকেই মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ থাকা কয়েকজনের ব্যাপারে যাচাইবাছাই করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন