ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শাহ আমানতে যাত্রীর প্যান্টে পাওয়া গেল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ


শাহ আমানতে যাত্রীর প্যান্টে পাওয়া গেল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুই কেজি ওজনের সাড়ে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে দুই গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

গোয়েন্দা সংস্থা জানায়, তারা গোপন তথ্য পেয়েছিল যে, দুবাই থেকে অবৈধভাবে স্বর্ণের চালান আসছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এমন তথ্যের ভিত্তিতে সন্দেহ হলে এক যাত্রীর শরীরের তল্লাশি চালানো হয়।

পরবর্তীতে তার পেন্টের বেল্টের নিচে কাপড়ের সঙ্গে সেলাই করা অবস্থায় স্বর্ণ পাওয়া যায়।

এটির ওজন দুই কেজি এবং আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

ওই যাত্রীর নাম সাহেদুল আলম।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

তার বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা বিমানে সাহেদুল আলম নামের এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ওই যাত্রীর পেন্টের সঙ্গে স্বর্ণগুলো সেলাই করা অবস্থায় পাওয়া যায় এবং ওই যাত্রী এখন আমাদের হেফজতে রয়েছে।

এনএসআইএর ওই কর্মকর্তা আরও জানান, তাদের কাছে তথ্য ছিল যে, স্বর্ণ চালান আসছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

প্রথম বিমানসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়।

পরে ওই যাত্রীকে সন্দেহ করা হয় এবং তার শরীরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পাওয়া যায়।

এখন তারা যাচাই-বাছাই করছেন যে, সে কোনো চক্রের সঙ্গে সম্পৃক্ত কি না।

আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ উদ্ধার অভিযান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াই মাসে অভিযানে গ্রেফতার ৩৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


আড়াই মাসে অভিযানে গ্রেফতার ৩৩ হাজার

দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের পক্ষ থেকে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অন্যান্য মামলাসহ অভিযানের মাধ্যমে গ্রেফতার হয়েছে ৮৩ হাজার ৮১৭ জন।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ পুলিশ দফতর থেকে পাটানো একটি বিজ্ঞপ্তিতে এই খবর প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এ সময়ের মধ্যে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের তালিকায় রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।

এছাড়া, পুলিশ ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদক ও মাদক জাতীয় দ্রব্য উদ্ধার করেছে। মাদক উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ২০ হাজার ৪৩৯ জন গ্রেফতার হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে আদালতের ছাদের পলেস্তারা খসে পড়ায় আহত ৫ বিচারপ্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বাগেরহাটে আদালতের ছাদের পলেস্তারা খসে পড়ায় আহত ৫ বিচারপ্রার্থী

বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালতের ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ার কারণে পাঁচজন বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছিল। জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলায় (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) এবং মোতালেব হোসেন (৪৮)। সকলেই বাগেরহাটের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তারা আদালতে আইনি প্রয়োজনে বা মামলার হাজিরা দিতে গিয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে কিছু বিচারপ্রার্থী নিচতলায় কচুয়া কোর্টের সামনের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে পড়ে তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা পাঁচজন গুরুতর আঘাত পান।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, 'কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ করে খসে পড়ে আহতদের ওপর পড়ে যায়। দুর্ঘটনার পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিচারপ্রার্থীদের খোঁজ নিয়েছেন।'

তিনি আরো বলেন, এই তিনতলা বিশিষ্ট জজ আদালতের ভবনটি যথেষ্ট পুরোনো এবং এর বিভিন্ন স্থানে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে। সেসব স্থানে, যেখানে পলেস্তারা খসে পড়ছে বা ফাটল রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করার জন্য সরকারের গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

বাগেরহাট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান, আদালত ভবনের পলেস্তারা খসে পড়ার কারণে আহত পাঁচজন হাসপাতালে আনা হয়েছে। কারো মাথায়, কারো ঘাড়ে এবং পায়ে আঘাত লেগেছে। তবে আহতদের মধ্যে কাউকেই গুরুতর বা আশঙ্কাজনক আঘাত হয়নি। সকলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘করব কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


‘করব কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ

‘করব কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ। এটা যেমন আমরা বলি- তেমন একইভাবে বলি, করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের বসবাস। আমরা সকল ধর্ম ও পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে দেশের জন্য কাজ করব। সবাই মিলে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস হলো জনগণ। এই ক্ষমতা যতক্ষণ বিএনপির সঙ্গে থাকবে, ততক্ষণ দেশকে এগিয়ে নিতে বিএনপি কোন বাধা মানবে না।’

এই সময় তিনি জানান, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার।

এর আগে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে।’

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার জন্য বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ জেলায় বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


৭ জেলায় বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬ লাখের বেশি

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৯ জন। দেশের ৭টি জেলায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭টি জেলা বন্যা পরিস্থিতির শিকার। বন্যাকবলিত এই জেলাগুলো হলো— খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলাগুলোর মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে।

এছাড়া উপদ্রুত অঞ্চলগুলোর ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বন্যার পানিতে বর্তমানে দেশের মোট ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। সব মিলিয়ে এই ৭টি জেলায় বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জন। এই দুর্যোগের কবলে পড়ে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ৫৪ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ৩৯ জন মানুষ আহত হয়েছেন।

নিহত ও আহতদের জেলাভিত্তিক পরিসংখ্যানে জানা গেছে, মৃত ৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়, সেখানে ৩১ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু জানিয়েছেন। অপরদিকে আহত ৩৯ জনের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত ও উপদ্রুত মানুষদের জরুরি আশ্রয় দেওয়ার জন্য সরকারিভাবে মোট ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে এরইমধ্যে ৩৮ হাজার ৪২২ জন বিপন্ন মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%