০৫:৩১ পি.এম
‘করব কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ। এটা যেমন আমরা বলি- তেমন একইভাবে বলি, করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের বসবাস। আমরা সকল ধর্ম ও পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে দেশের জন্য কাজ করব। সবাই মিলে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস হলো জনগণ। এই ক্ষমতা যতক্ষণ বিএনপির সঙ্গে থাকবে, ততক্ষণ দেশকে এগিয়ে নিতে বিএনপি কোন বাধা মানবে না।’
এই সময় তিনি জানান, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার।
এর আগে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার জন্য বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা জানান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন