০৫:২৪ পি.এম
দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের পক্ষ থেকে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অন্যান্য মামলাসহ অভিযানের মাধ্যমে গ্রেফতার হয়েছে ৮৩ হাজার ৮১৭ জন।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ পুলিশ দফতর থেকে পাটানো একটি বিজ্ঞপ্তিতে এই খবর প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এ সময়ের মধ্যে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের তালিকায় রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।
এছাড়া, পুলিশ ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদক ও মাদক জাতীয় দ্রব্য উদ্ধার করেছে। মাদক উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ২০ হাজার ৪৩৯ জন গ্রেফতার হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন