ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১১


রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১১

ইউক্রেন রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় নিহত চার জন এবং আহত সাত জন হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ইউক্রেন মস্কোর বেশিরভাগ অঞ্চলে এসব হামলা চালানোর কাজ করেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ক্রেমলিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনে চার বছরের বেশি সময় ধরে চলা হামলার জবাবে কিয়েভ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু, বিশেষত জ্বালানি স্থাপনায় আক্রমণের তীব্রতা বাড়িয়েছে।

এই খবর প্রধানত বার্তা সংস্থা এএফপি কর্তৃক প্রকাশিত।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ইস্ত্রা এলাকার পিওনেরস্কি বসতিতে এক ড্রোন হামলায় তিন জন নিহত এবং আরও তিন জন আহত হয়েছে।

তিনি আরও জানান, ওই অঞ্চলের অন্য একটি স্থানে আরও দুই জন আহত হয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ভোরোবিয়ভ বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর আকাশে ইউক্রেনের ৮১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

বেলগোরোদ অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন সীমান্তের বেরেজোভকা শহরে ড্রোন হামলায় একজন নারী নিহত হয়েছে। এছাড়া ক্রিনিচনয়ে এলাকায় দুই ব্যক্তি আহত হন।

এদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় স্তাভরোপোল অঞ্চলেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সেখানে একটি শিল্প এলাকায় আগুন ধরে যাওয়ার খবর এসেছে, যা ওই অঞ্চলের গভর্নর ভøাদিমির ভøাদিমিরভ নিশ্চিত করেছেন।

তিনি আরও জানিয়েছেন, শপাকভস্কি জেলার ভিয়াজনিকি এলাকায় শিল্প অঞ্চলে হামলা হওয়ার কারণে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে জরুরি ও অগ্নিনির্বাপণকারী দল সক্রিয় আছে, এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

গভর্নর আরও জানান, পুরো অঞ্চলে ড্রোন হামলার আশঙ্কা এখনো অব্যাহত রয়েছে।

তিনি সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট

গত কয়েকদিন ধরে চলা টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২শ’ মেগাওয়াট।

বিষয়টি নিশ্চিত করে, আজ সোমবার বেলা ১১ টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসস’কে জানান, গতকাল রোববার পর্যন্ত লেকের পানি ১শ’ ফুট মিন সি লেভেল এর নীচে অবস্থান করছিল। কিন্তু, আজ সোমবার সকালে লেকের পানি ১শ’ ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে। এটির ফলে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন ২শ’ মেগাওয়াটের ঊর্ধ্বে চলে গেছে।

তিনি উল্লেখ করেন, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ১০০.৬০ ফুট মিন সি লেভেল। যেখানে গতকাল রোববার রাত পর্যন্ত পানির লেভেল ছিল ৯৯.১৫ ফুট মিন সি লেভেল।

এছাড়া, তিনি জানান, কেন্দ্রের ৫টি ইউনিট থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ২শ’ ৬ মেগাওয়াট। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হিসেবে গণ্য হচ্ছে।

অন্যদিকে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে, তারা বাসস’কে জানান, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ১, ৩, ৪ এবং ৫ নং ইউনিটের প্রতিটি ইউনিট ৪০ মেগাওয়াট করে মোট ১শ’ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। অন্যদিকে, ২ নং ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে কাপ্তাই লেকে পানি প্রবাহ বৃদ্ধির জন্য বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে। পানি সংকটের কারণে, দীর্ঘ ৩ মাস ধরে সচল থাকলেও কেন্দ্রের ৫টি ইউনিট একসাথে চালু করা সম্ভব হয়নি।

তবে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং কাপ্তাই লেকের পানি বেড়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অনেক বেশি হবে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

সূত্র আরও জানায়, এসময় রুলকার্ভ অনুযায়ী লেকে পানি থাকার পরিমাণ ৯০ দশমিক ৩১ ফুট মীন সী লেভেল (এমএসএল) হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমানে পানি আছে ৮৫ দশমিক ৪৪ ফুট এমএসএল। লেকে সর্বোচ্চ পানি ধারণের ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল থাকে। কাপ্তাই লেকে পানি বেড়ে গেলে যদি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট একসাথে চালু থাকে, তাহলে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের প্রতি সেনাবাহিনীর আস্থা গভীর: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


জনগণের প্রতি সেনাবাহিনীর আস্থা গভীর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং জনগণের প্রতি সেনাবাহিনীর আস্থা গভীর।

তিনি বলেছেন, 'জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।'

আজ সকাল সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশের সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী এ সময় সেনাসদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনকারী সেনাসদস্যদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে উৎসাহ প্রদান করেন।

সেনাসদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের মানুষের মনে তাদের প্রতি বিশেষ মর্যাদা তৈরি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'এই আস্থা ও মর্যাদা ধরে রাখতে পেশাদার প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে। '

প্রধানমন্ত্রী বলেন, 'আমি এক সেনা পরিবারে বড় হয়েছি। তাই সেনাসদস্যদের কাছে এলে আমার ভীষণ ভালো লাগে। শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। '

বাংলাদেশ সেনাবাহিনী আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম, মর্যাদা ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'সেনাবাহিনীর সক্ষমতা, আধুনিকায়ন এবং সুনাম বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।'

এ সময় প্রধানমন্ত্রী পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গলজুড়ে সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাঁকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনাসদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাঁকে এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন।

একপর্যায়ে তিনি সেনাসদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান। তিনি তাঁদের প্রশিক্ষণ, দায়িত্ব ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় প্রধানমন্ত্রীর জন্য।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ি ঢলে প্লাবিত আখাউড়ার নিম্নাঞ্চল, বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


পাহাড়ি ঢলে প্লাবিত আখাউড়ার নিম্নাঞ্চল, বন্যার আশঙ্কা

টানা বর্ষণ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃস্টি ঘটেছে। আকস্মিক এই পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

সোমবার (১৩ জুলাই) ভোর থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মোগড়া, মনিয়ন্দ, দক্ষিণ ও ধরখার ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। সীমান্তবর্তী অনেক বাড়িঘর ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে।

পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস হাউসে জলাবদ্ধতার সৃষ্টি হলেও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়া আখাউড়া-আগরতলা স্থলবন্দর সড়কে এখনো পানি না উঠায় যান চলাচল এবং আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

তবে স্থলবন্দর এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যালয়ে পানি ঢুকেছে। বন্দরের কয়েকটি খাবারের হোটেল এবং সীমান্তবর্তী অনেক বাড়িতেও বন্যার পানি প্রবেশ করেছে।

স্থলবন্দর সংলগ্ন কালন্দি খাল ও জাজি নদী দিয়ে ভারতীয় পাহাড়ি ঢলের পানি দ্রুত বাংলাদেশে প্রবেশ করায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আখাউড়া-আগরতলা সড়কের দুই পাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর, আদমপুর, ভাটামাথা, চন্দ্রপুর, বাউতলা এবং কর্নেল বাজারসহ বিস্তীর্ণ এলাকাগুলি প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, হাওড়া নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় নদীপাড়ের মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যাদুর্গত মানুষের আশ্রয়ের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


কিশোরগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক মৃত্যু বরণ করেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোরে কিশোরগঞ্জ-ঢাকা রেলপথে কটিয়াদী উপজেলার রেলস্টেশনের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মাসুদ, তাঁর বয়স ৩৬ বছর। তিনি কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার চাঁন মিয়ার পুত্র।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাসুদ রাতে বাড়ির পাশে অবস্থিত বিলে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে গচিহাটা স্টেশন এলাকায় রেললাইনের উপর কাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আরিফ হক ভূঁইয়া এই তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ধারণা করছেন, অসাবধানতাবশত রেললাইনের ওপর ঘুমিয়ে পড়ার কারণে তিনি ট্রেনের নিচে কাটা পড়েছেন। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%