প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গত কয়েকদিন ধরে চলা টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২শ’ মেগাওয়াট।
বিষয়টি নিশ্চিত করে, আজ সোমবার বেলা ১১ টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসস’কে জানান, গতকাল রোববার পর্যন্ত লেকের পানি ১শ’ ফুট মিন সি লেভেল এর নীচে অবস্থান করছিল। কিন্তু, আজ সোমবার সকালে লেকের পানি ১শ’ ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে। এটির ফলে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন ২শ’ মেগাওয়াটের ঊর্ধ্বে চলে গেছে।
তিনি উল্লেখ করেন, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ১০০.৬০ ফুট মিন সি লেভেল। যেখানে গতকাল রোববার রাত পর্যন্ত পানির লেভেল ছিল ৯৯.১৫ ফুট মিন সি লেভেল।
এছাড়া, তিনি জানান, কেন্দ্রের ৫টি ইউনিট থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ২শ’ ৬ মেগাওয়াট। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হিসেবে গণ্য হচ্ছে।
অন্যদিকে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে, তারা বাসস’কে জানান, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ১, ৩, ৪ এবং ৫ নং ইউনিটের প্রতিটি ইউনিট ৪০ মেগাওয়াট করে মোট ১শ’ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। অন্যদিকে, ২ নং ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে কাপ্তাই লেকে পানি প্রবাহ বৃদ্ধির জন্য বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে। পানি সংকটের কারণে, দীর্ঘ ৩ মাস ধরে সচল থাকলেও কেন্দ্রের ৫টি ইউনিট একসাথে চালু করা সম্ভব হয়নি।
তবে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং কাপ্তাই লেকের পানি বেড়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অনেক বেশি হবে।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।
সূত্র আরও জানায়, এসময় রুলকার্ভ অনুযায়ী লেকে পানি থাকার পরিমাণ ৯০ দশমিক ৩১ ফুট মীন সী লেভেল (এমএসএল) হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমানে পানি আছে ৮৫ দশমিক ৪৪ ফুট এমএসএল। লেকে সর্বোচ্চ পানি ধারণের ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল থাকে। কাপ্তাই লেকে পানি বেড়ে গেলে যদি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট একসাথে চালু থাকে, তাহলে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন