ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিশরের ফুটবলারদের দেশে ফেরায় ভক্তদের উচ্ছ্বাস


মিশরের ফুটবলারদের দেশে ফেরায় ভক্তদের উচ্ছ্বাস

 বিশ্বকাপ ফুটবলে তাদের সেরা সাফল্যের পর আজ দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেল মিশর জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের শেষ ষোলোতে বিদায় নেয়ার পর মিসরের উত্তরাঞ্চলীয় শহর এল-আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল দেশটির জাতীয় ফুটবল দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বের হওয়ার পর আলামেইন শহরের রাস্তায় জড়ো হয়ে হাজার হাজার সমর্থক মিশরীয় জাতীয় দলকে স্বাগত জানান। ছাদখোলা বাসে করে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেছিলেন খেলোয়াড়রা। এ সময় তারা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। জাতীয় পতাকা ও দেশাত্মবোধক গানের সাথে ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখার ব্যানারে পুরো এলাকা ছেয়ে যায়। বিশ্বকাপে প্রথম পর্বে ৩ ম্যাচ খেলে ১টিতে জয় ও ২টিতে ড্র করে ৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্স-আপ হয়ে নক আউট পর্বের টিকিট পায় মিশর। এটির আগে তিনবার বিশ্বকাপে অংশগ্রহণ করলেও তারা জয়ের মুখ দেখেনি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে তারা বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় অর্জন করে। শেষে ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ ১৬তে উঠতে সক্ষম হয় মিশর। এরপর তারা শেষ ষোলোতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত মিশর ২-০ গোলে এগিয়ে ছিল। পরে ১৩ মিনিটের মধ্যে তারা তিন গোল খেয়ে ম্যাচটি হারায়। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মিশর রেফারির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইবিতে লাল ব্যাজ পরার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইবিতে লাল ব্যাজ পরার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আগামী ১১ জুলাই থেকে ৫ আগস্ট (২০২৬) পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের লাল ব্যাজ পরার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

শুক্রবার ( ১০ জুলাই) জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া এবং সদস্য সচিব ড. মো. আসাদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ জুলাই দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে লাল ব্যাজ ধারণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত এই উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত থাকাসহ পরবর্তী সকল আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ধরা পড়ল টেকনাফ থেকে আসা ইয়াবার চালান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ পি.এম


কক্সবাজারে ধরা পড়ল টেকনাফ থেকে আসা ইয়াবার চালান

পিকআপ গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা পাচারকালে চালককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে সড়কে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তি মো. ফয়সাল (৪১)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুরান পাড়ার মৃত জহির আহমেদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, টেকনাফ থেকে গাড়িযোগে মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। পরে একটি পিকআপকে তল্লাশীর জন্য কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে সড়কে থামানো হয়। আর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদের পর নিজ হাতে পিকআপ গাড়ির বাম্পারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮ হাজার ইয়াবা বের করে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ফয়সাল জানায়, টেকনাফের গফুর তাকে এই ইয়াবাগুলো কক্সবাজার শহরের এক নারী দেওয়ার জন্য পাঠিয়েছিল।

শেখ মোহাম্মদ আলী আরও বলেন, অভিযানে উদ্ধার ৮ হাজার ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক ফয়সালের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে ঢাকা জেলার আশুলিয়া থানায় ২০২২ সালের একটি মাদক মামলা (মামলা নং-১৩/২২৭, তারিখ- ৫ এপ্রিল ২০২২) চলমান রয়েছে।

শেখ মোহাম্মদ আলী বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাঁসির রায় কার্যকরের সময়ই শেখ হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


ফাঁসির রায় কার্যকরের সময়ই শেখ হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগমনের উদ্দেশ্য ফাঁসির রায় কার্যকর করার জন্য হবে বলেই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম এই কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নাহিদ ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

তিনি বলেন, আজকে একটি ইন্টারভিউয়ে (বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার) আমরা জানি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ ইতিমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এই কারণে আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, যাতে ফাঁসির রায় কার্যকর করা যায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কীভাবে আসবেন, তিনি কাদের সাথে নিয়ে আসবেন, সারেন্ডার (আত্মসমর্পণ) করবেন কি করবেন না— এসব কিছুর সিদ্ধান্ত শেখ হাসিনা কেন, বাংলাদেশ সরকারকেই ঠিক করতে হবে। বাংলাদেশ সরকারকে এই বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলতে হবে, এখানে অন্য কোনো পক্ষ নেই। ফলে সরকারই সিদ্ধান্ত গ্রহণ করবে শেখ হাসিনাকে কখন আনতে হবে, কীভাবে আনতে হবে এবং বিচারের রায় কিভাবে কার্যকর করতে হবে। সকল প্রস্তুতি গ্রহণ করেই তাকে আনতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে যে পরিমাণ পারমিট দেওয়া হবে, সেই অনুযায়ী কথাবার্তা হবে। তাই শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা- এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার উপর নির্ভরশীল। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়।

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে যদি রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো চেষ্টা হয়, সরকার যদি সেটাকে সমর্থন দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সরকারকেই। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল পক্ষ, ত্রিশ হাজার আহত এবং ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্য- আমরা সকলেই প্রস্তুত রয়েছি।

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম মন্তব্য করেন, বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়ে সরকারও চিন্তাভাবনা করছে। আমরা মনে করি, এটাই সঠিক পথ। শেখ হাসিনার রায় ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখন সেটি কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কেবলমাত্র ফাঁসির রায় কার্যকর করার জন্যই ফিরে আসবেন। এর জন্য আমরাও চাই যে, ফাঁসির রায় কার্যকর হোক।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিভিন্ন উদ্যোক্তারা অংশ নেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং উদ্যোক্তারা বক্তব্য দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে দোকানিকে গণধোলাই, আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


শিশুকে চকলেটের লোভ দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে দোকানিকে গণধোলাই, আটক

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় ৮ বছরের কণ্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানিকে আটক করেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকার স্থান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরের সময় ওই দোকানি ৮ বছরের একটি শিশু মেয়েকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করে। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে, তার পরিবারের লোকজন এবং স্থানীয়রা মিলে তাকে গণপিটুনি দেয়। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে। স্থানীয়দের দাবী, লিটনের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ ছিল।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, অভিযোগের পর শিশুটিকে যৌন হয়রানির ঘটনায় লিটন বিশ্বাসকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%