প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় ৮ বছরের কণ্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানিকে আটক করেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকার স্থান থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরের সময় ওই দোকানি ৮ বছরের একটি শিশু মেয়েকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করে। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে, তার পরিবারের লোকজন এবং স্থানীয়রা মিলে তাকে গণপিটুনি দেয়। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে। স্থানীয়দের দাবী, লিটনের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ ছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, অভিযোগের পর শিশুটিকে যৌন হয়রানির ঘটনায় লিটন বিশ্বাসকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন