০৯:০৫ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু ঘটে।
এটি ঘটে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে।
শাহজাহান মিস্ত্রি ওই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর পুত্র ছিলেন।
আরও পড়ুন: সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ: সিস্টার ডেইজির জীবনের গল্প
মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মুয়াজ্জিন শাহাজাহান মিস্ত্রি প্রতিদিনের মতো ফজরের নামাজের আজান দেওয়ার জন্য মসজিদের সামনে যান। সেখানে তিনি ইমাম মাওলানা নুরুল ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে নির্দিষ্ট সময়ে আজান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করে অপেক্ষা করতে থাকেন। হঠাৎ করে মাথা ঘুরে নিচে পড়ে যান শাহাজাহান। তার পড়ে যাওয়ার আওয়াজ শুনে ইমাম নুরুল ইসলাম দৌড়ে মসজিদে প্রবেশ করেন। তিনি মসজিদের মুসল্লিদের খবর দেন। মুসল্লিরা মসজিদে প্রবেশ করে মুয়াজ্জিনকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় আবদুল ওয়াদুদ ফজরের নামাজের আজান দেন।
নামাজ শেষে মুসল্লিরা মুয়াজ্জিন শাহাজাহান মিস্ত্রীর মরদেহ বাড়িতে নিয়ে যান। জানাজার নামাজ শেষে একইদিন দুপুরে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
ইমাম নুরুল ইসলাম বলেন, "মুয়াজ্জিন প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে আসেন। আমাকে সজাগ করার পর তিনি আজান দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ তার মাথা ঘুরে পড়ে যাওয়ার আওয়াজ শুনে মসজিদে গিয়ে দেখি- তিনি মারা গেছেন।"
আরও পড়ুন: শ্বশুর-শাশুড়ির সেবা পুত্রবধূর জন্য বাধ্যতামূলক নয়, জানুন ইসলামের বিধান
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার বলেন, "ইমামের মাধ্যমে জানতে পেরে মুয়াজ্জিন শাহাজাহান মিস্ত্রীর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়েছি।"
শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান, "বিষয়টি লোক মারফত জানতে পেরেছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন