০৭:৫৮ পি.এম
ফেনীর সোনাগাজীতে একটি গ্রামে এক মিনিট স্থায়ী টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে।
এটি ঘটে রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে।
ক্ষতিগ্রস্ত স্থানীয়রা জানান, বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায়। ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। টর্নেডোর আঘাতে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা এবং ২০টির মতো ছোট-বড় ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এছাড়া, ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হঠাৎ করেই ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বছরের জীবনে তিনি কখনো এমন টর্নেডো দেখেননি। তিনি বলেন, হঠাৎ করে যেন কেয়ামত নেমে এসেছিল।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি তাৎক্ষণিকভাবে পৌঁছেছি। সেখানে ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি এবং তাদের সরকারি সহায়তার জন্য তৎপর উপজেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছি।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন