ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে চাকরি, বেতন ১ লাখ টাকা


বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে চাকরি, বেতন ১ লাখ টাকা

বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) একটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার) পদে নিয়োগ দিতে যাচ্ছে। এই পদে নিয়োগ চুক্তিভিত্তিকভাবে হবে। আবেদন করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১ অক্টোবর ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার)

আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ৫–এর মধ্যে ন্যূনতম জিপিএ–৩ এবং ৪-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ–২.৫ থাকতে হবে।

প্রার্থীর জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, বড় বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী বা তার উপরের পদে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

বেতন

৯৭ হাজার ৩৭০ টাকা।

বয়স

১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে ৪২ বছর।

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

আবেদনের নিয়ম

আবেদনকারীর কভার লেটার, বিস্তারিত জীবনবৃত্তান্ত, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, সব শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদের কপি এবং গত ছয় মাসের মধ্যে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদন ফি

আরও পড়ুন: আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল

২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

১ অক্টোবর ২০২৬।

আরও পড়ুন: সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাবে কত?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাবে কত?

বিশ্বকাপ ফুটবলের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাবের প্রেক্ষাপটে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন চাপের সম্মুখীন হয়েছেন। উয়েফা ও কনকাকাফ ফিফার কাছে ২১১ কোটি ডলার দেওয়ার দাবি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২৫ হাজার ৯২০ কোটি টাকা।

বিবিসি স্পোর্টসের কাছে আসা উয়েফা ও কনকাকাফের যৌথ চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৭-২০৩০ চক্রে ফিফার ২১১ সদস্য সংস্থার প্রত্যেককে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) ১ কোটি ডলার পেতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা।

এই অর্থ ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রকল্পে ব্যয়ের জন্য বরাদ্দ করা হবে। যৌথ চিঠিতে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানির স্বাক্ষর রয়েছে।

চিঠিতে ফিফার বর্তমান আর্থিক অবস্থার একটি বিশ্লেষণও উপস্থাপন করা হয়েছে। উয়েফা ও কনকাকাফের দাবি, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে ফিফার তহবিলে প্রায় ৬০০ কোটি ডলার জমা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার ৭০৬ কোটি টাকা।

তাদের মতে, ২০৩০ সালের পুরুষদের বিশ্বকাপ পর্যন্ত হিসাব করলেও সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে এই অর্থ বরাদ্দ দেওয়া ফিফার পক্ষে সম্ভব।

এর আগে ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার মাধ্যমে বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা বিক্রির প্রস্তাব দেন। এই প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হলে ফিফা শেষ পর্যন্ত তা থেকে সরে আসে। পরবর্তীতে ইনফান্তিনো ক্ষমাও চেয়েছিলেন।

তবে বিতর্ক থামেনি। ফিফার কয়েকটি সদস্য সংস্থা ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে এবং কেউ কেউ তাঁর পদত্যাগের দাবিও করেছেন। উয়েফা, কনকাকাফ ও এএফসির পক্ষ থেকেও যৌথভাবে বলা হয়েছে যে, ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।

আগামী মার্চে ইনফান্তিনো ফিফা সভাপতি পদে চতুর্থবারের মতো নির্বাচনে লড়বেন। ২০১৬ সালে দায়িত্ব গ্রহণের পর এক দশকেরও বেশি সময় ধরে তিনি ফিফার নেতৃত্বে রয়েছেন। নির্বাচন সামনে রেখে ২১১ সদস্য সংস্থার জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দের এই দাবি তাঁর ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের ৮ অঞ্চলে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


সৌদি আরবের ৮ অঞ্চলে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ আটটি অঞ্চলে সম্ভাব্য জরুরি পরিস্থিতির কারণে সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরবর্তীতে এসব অঞ্চলকে বিপদমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে যে, জেদ্দা, ইয়ানবু, তাইফ, আল-উলা, খামিস মুশায়ত, ফারাসান, রিয়াদ ও আল-খারজে সতর্কতা জারি করা হয়েছে।

সতর্কতার সময়, এসব এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়। জনসমাগম এড়াতে এবং কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ না করার নির্দেশও দেওয়া হয়।

তবে, কী ধরনের সম্ভাব্য হুমকির কারণে এসব সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি।

পরবর্তী সময়ে, একটি পৃথক ঘোষণায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিপদ কেটে যাওয়ার কথা জানায় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শনিবার প্রকাশিত প্রতিবেদনে রিয়াদ ও আল-খারজকে বিপদমুক্ত ঘোষণা করার তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে জেদ্দা, তাইফ, ইয়ানবু, আল-উলা ও খামিস মুশায়তেও সতর্কতা প্রত্যাহার করে বিপদমুক্ত ঘোষণা করা হয়। এসব ঘোষণায়ও সতর্কতা জারির কারণ বা সম্ভাব্য হুমকির ধরন স্পষ্ট করা হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এ ধরনের জরুরি সতর্কতা একাধিকবার জারি হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর তাইফে একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দুজন আহত হন বলে জানিয়েছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেটা ফেলোশিপের সুযোগ দিচ্ছে, পাবেন যেসব সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


মেটা ফেলোশিপের সুযোগ দিচ্ছে, পাবেন যেসব সুবিধা

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য দুই বছরের রিসার্চ পিএইচডি ফেলোশিপের জন্য আবেদন আহ্বান করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা এই ফেলোশিপের মাধ্যমে টিউশন ফি, স্টাইপেন্ড, জীবনযাপন এবং গবেষণাসহ বিভিন্ন খরচের সহায়তা পাবেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত যেকোনো বর্ষের শিক্ষার্থী এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

গবেষণা প্রস্তাবের মান, সম্ভাব্য প্রভাব ও সুপারিশপত্র আবেদন মূল্যায়নে গুরুত্ব পাবে। নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না দিলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন -

> দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য অ্যাকাডেমিক ফি।

> বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড।

> জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচ।

> মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ।

> মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ।

মেটা জানায়, ফেলোশিপের আওতায় দুই বছরের জন্য টিউশন, স্টাইপেন্ড ও গবেষণাসংক্রান্ত সুবিধা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

> স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে।

> যেকোনো জাতীয়তার শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

> এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে যুক্ত থাকতে হবে।

> ফেসবুক থেকে ইতোমধ্যে অন্য কোনো অনুদান পেলে এই ফেলোশিপের জন্য আবেদন করা যাবে না।

সময়সূচি

আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬

আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০২৬

সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬

আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬

ফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭

বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭- এর মধ্যে

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ক্ষেত্র নির্বাচন করতে হবে। পাশাপাশি দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে।

আবেদন করতে এবং নির্দেশাবশি জানতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


পাকিস্তানের পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত ৩১

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুকযুদ্ধের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের ফলে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় জড়িত অবশিষ্ট সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় কোহাত পুলিশ লাইন্সের কাছে একটি মসজিদের পাশে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পর একাধিক সশস্ত্র হামলাকারী পুলিশ কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে এবং গুলি চালায়।

বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে মসজিদে উপস্থিত মুসল্লি ও পুলিশ সদস্যরা হতাহত হন। হামলায় পুলিশ সদর দফতরের প্রধান প্রাচীর এবং কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতাল এবং নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। কোহাতের এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তানের সরকার এবং স্থানীয় প্রশাসন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%