০৯:৩৩ পি.এম
ঢাকার খিলক্ষেতের ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব-২০২৬ এর আয়োজন করা হয়েছে।
এ আয়োজনটি অনুষ্ঠিত হয় রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে স্কুলের প্রাঙ্গণে।
উৎসবের উদ্বোধন করেন ব্লুমিং সান স্কুলের সভাপতি, শিক্ষানুরাগী এ.টি.এম জসিম উদ্দিন।
আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইশতিয়াক সাহেব।
এছাড়া, ঢাকা বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত খিলক্ষেতের একমাত্র প্রথম ইংরেজি ভার্সন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম সাইফুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই সময় স্কুলের সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণায়, কাশফুলের ছোঁয়ায় মুখরিত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাসটি। শিক্ষার্থীরা গান, নাচ, কবিতা আবৃত্তি এবং ছোট্ট নাটিকার মাধ্যমে অনুষ্ঠানটিকে আলোকিত করে।
আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন