প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ১। রিপন (২৭) ২। নিরব (২৫) ৩। মজনু মিয়া (৬০) ও ৪। মোঃ মিজানুর রহমান (৪০)।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো.আবুল বাশার (৪৫) ও মো. সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন। হতাহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার দিকে আবুল বাশার মারা যান। বর্তমানে আহত সাদ্দাম চিকিৎসাধীন রয়েছেন।
ডিবি-তেজগাঁও বিভাগের আরও একটি সূত্র জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তার মাধ্যমে ডিবি-তেজগাঁও বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত সোমবার (২৯ জুন) রাতে বিশ্বকাপে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে আবুল বাশার এবং সাদ্দাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন