ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলের মাভাবিপ্রবির শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


টাঙ্গাইলের মাভাবিপ্রবির শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

টাঙ্গাইল, ২৪ জুলাই, ২০২৬ : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মনিরুজ্জামান মনি নামে এক শিক্ষার্থীর।

গতকাল বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাগমারী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

মনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের বিরল উপজেলার মির্জাপুর গ্রামের শওকত আলীর ছেলে ছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

প্রত্যক্ষদর্শী মেসের কক্ষে থাকা দুই সহপাঠী জানিয়েছেন, বারান্দার তৃতীয় তলায় আমরা তিন বন্ধু মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম। কথোপকথনের এক পর্যায়ে মনিরের হাত আচমকাই বারান্দায় থাকা একটি খোলা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারান্দা থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ২২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মনিরের মৃত্যুর ঘটনায় সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর স্মরণে আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক পালনের কথা রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।

সন্তোষ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্য রাহেদুল ইসলাম জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের জবানবন্দি নেওয়া হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মনিরুজ্জামানের মৃত্যুর ঘটনায় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ১৮১ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ১৮১ জন

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ১৮১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে দুইজন, বরিশাল বিভাগে সাতজন এবং সিলেট বিভাগের তিনজন রয়েছেন।

চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, কিন্তু চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ যাবত মোট ১১ হাজার ৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে।

হাজারীবাগ থানা এলাকার মধ্যে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এই তথ্যটি জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪), মো. হুমায়ুন কবির (৩৪), মো. নিজাম উদ্দিন (৪২), মনজুর হাসান অপু (২৯), মাহমুদুল হাসান চঞ্চল (৩৩), মো. আবু আমজাদ শাকিল (২৫), মো. কামাল (৩০), মো. মিন্টু মিয়া (৩৯), রাসু (৩০), মো. শাকিল (৩০) এবং মো. হায়দার রহমান (৪০)।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে ইসরাইলকে স্বীকৃতি দিলে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে ইসরাইলকে স্বীকৃতি দিলে : ট্রাম্প

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মন্তব্য করেছেন, সৌদি আরবের সঙ্গে যে বেসামরিক পরমাণু চুক্তি হয়েছে, তা কার্যকর হবে তখনই, যখন দেশটি ইসরাইলকে স্বীকৃতি প্রদান করবে। চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পর তার এই ঘোষণার ফলে পুরো বিষয়টি অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রিয়াদ দীর্ঘদিন ধরে ইসরাইলের সঙ্গে তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ অংশগ্রহণ করতে অনিচ্ছুক। বিশেষ করে গাজা সংঘাতের পর তারা সফলভাবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ক্লিয়ার রূপরেখার ওপর জোর দিয়েছে।

বুধবার ঘোষিত বেসামরিক পরমাণু চুক্তিকে সৌদি আরবের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল। বিশেষ করে এমন সময় এ চুক্তি সম্পন্ন হলো, যখন ট্রাম্প প্রশাসন মূলত তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবের সঙ্গে হওয়া চুক্তিটি অনুমোদন পাবে। তবে এর সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয় কিনা তার ওপর।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সৌদি আরব আগে থেকেই জানতো, ইসরাইলকে স্বীকৃতি দেওয়া এই চুক্তির পূর্বশর্ত। তবে চুক্তি ঘোষণার সময় বিষয়টি উল্লেখ করা হয়নি।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত সবসময় প্রেসিডেন্টের।’ তিনি আরও বলেন, আব্রাহাম অ্যাকর্ডস বিষয়টি ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পূর্বে এ বিষয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতেও এ অবস্থান বজায় রাখবেন।

লেভিট জানিয়েছেন, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি এবং ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসভূমি সৌদি আরব যদি ইসরাইলকে স্বীকৃতি দেয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘ঐতিহাসিক অগ্রগতি’ হবে।

লেভিট বলেন, সৌদি চুক্তি ঘোষণার পর ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে কি না, সে সম্পর্কে তিনি জানেন না।

চুক্তিটি বাস্তবায়িত হলে সৌদি আরবে বেসামরিক পরমাণু কর্মসূচি গড়ে তোলার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোর জন্য কয়েকশ কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর চুক্তিটি সত্যিই বাস্তবায়িত হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ভিসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ভিসি

দিনাজপুর, ২৪ জুলাই, ২০২৬ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ আঞ্চলিক ক্যাম্পাস ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তিনি দিনাজপুর জেলার বিরামপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে সম্ভাব্য স্থান নির্ধারণে আসেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনের সহযোগিতায় তিনি কয়েকটি স্থান ঘুরে দেখেন।

ভিসিকে সহযোগিতা করার জন্য ৬ সদস্যের একটি টিম সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। এই টিমে ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, অতিরিক্ত রেজিস্ট্রার ও সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আশরাফ আলী, অতিরিক্ত রেজিস্ট্রার মহিবুল হাসান, অফিস স্টাফ মো. আব্দুস সালাম এবং ইমন আহমেদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এস. আমানুল্লাহ, বিরামপুর সরকারি কলেজ পরিদর্শন শেষ করে সেখানে মতবিনিময় করেন।

এ সময় বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার সরকার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিক এবং শিক্ষকদের সাথে কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%