প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইল, ২৪ জুলাই, ২০২৬ : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মনিরুজ্জামান মনি নামে এক শিক্ষার্থীর।
গতকাল বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাগমারী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
মনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের বিরল উপজেলার মির্জাপুর গ্রামের শওকত আলীর ছেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শী মেসের কক্ষে থাকা দুই সহপাঠী জানিয়েছেন, বারান্দার তৃতীয় তলায় আমরা তিন বন্ধু মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম। কথোপকথনের এক পর্যায়ে মনিরের হাত আচমকাই বারান্দায় থাকা একটি খোলা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারান্দা থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১২টা ২২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মনিরের মৃত্যুর ঘটনায় সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর স্মরণে আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক পালনের কথা রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।
সন্তোষ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্য রাহেদুল ইসলাম জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের জবানবন্দি নেওয়া হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মনিরুজ্জামানের মৃত্যুর ঘটনায় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন