ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে অঞ্চলে


শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে অঞ্চলে

জরুরি উন্নয়নমূলক কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় শনিবার (২৫ জুলাই) টানা ৯ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে শুরু হয়ে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১ কেভি ফিডারটির দৈর্ঘ্য বাড়ানোর এবং অতিরিক্ত লোডের কারণে সেটি বিভক্ত করা হবে। একই সঙ্গে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আরও দুটি নতুন ফিডার নির্মাণের কাজ করা হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাশিমপুর, সুরাবাড়ী, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল সংলগ্ন এলাকা, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স সংলগ্ন এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল সংলগ্ন এলাকা, খানকা শরিফ এলাকা, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে কাশিমপুর জোনাল অফিস জানিয়েছে, যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৭ এম


এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের তালিকায় রয়েছে অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো. আলী মিয়া শেখ (৪৭), ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), খান মৌসুমী ফেরদৌস (৩৯) ও হামিদুল ইসলাম (২৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এর ফলস্বরূপ বাসের ৮ জন যাত্রী আহত হন।

এদিকে, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র আন্দোলন ঠেকাতে ভারতে মদের দোকান বন্ধের নির্দেশc

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:২২ এম


ছাত্র আন্দোলন ঠেকাতে ভারতে মদের দোকান বন্ধের নির্দেশc

মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের মধ্যে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে দিল্লি প্রশাসন।

এই প্রেক্ষাপটে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে, রাজধানীর সব মদের দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ভারতের রাজধানী দিল্লির মধ্যাঞ্চলের যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, এরই মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণ সময়ে দিল্লির মদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকলেও বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত থেকেই আগাম কোনো ঘোষণা ছাড়াই রাত ৮টার পর দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে অনেক ক্রেতা হঠাৎ করেই বিড়ম্বনায় পড়েন।

এদিকে, দিল্লি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার জানিয়েছে, যন্তর মন্তরের চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দিল্লি পুলিশ বিশেষ তথ্য ও পরামর্শ দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে সপ্তাহান্ত শেষ না হওয়া পর্যন্ত রাত ৮টার মধ্যে সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের ধারণা, এতে ভিড় ও বিশৃঙ্খলা কমবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

অন্যদিকে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে কয়েক দিন ধরেই উত্তপ্ত রয়েছে।

গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ অভিমুখে পদযাত্রা’ ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এতে অনেক শিক্ষার্থী, আন্দোলনকারী এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার এবং জাতীয় পরীক্ষা সংস্থার ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণের দাবিতে অনড় রয়েছে।

চলমান আন্দোলনের কারণে, দিল্লিজুড়ে এখনো কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত করবে না অলিম্পিক কমিটি এর কারণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ এম


ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত করবে না অলিম্পিক কমিটি এর কারণ

আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগের কারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছিল ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা। বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছিল মানবাধিকারভিত্তিক প্রচারণা সংস্থা ফেয়ারস্কয়ার। তবে আইওসি যে আবেদনটি প্রত্যাখ্যান করেছে, সেটা পরিষ্কার হয়েছে।

আইওসি এক বিবৃতিতে বিস্তারিত জানায়, ইনফান্তিনোর বিরুদ্ধে আনা অভিযোগটি মূলত ফিফার শাসনব্যবস্থা, সরকারের সঙ্গে সম্পর্ক এবং ফুটবলের নিয়ম বাস্তবায়নসংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। উল্লেখ্য, এসব বিষয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নৈতিকতা বিধির আওতাভুক্ত নয়। অর্থাৎ, অলিম্পিক কমিটির কাছে ফিফা বা তাদের কোনো কর্মকর্তার কর্মকাণ্ড তদন্তের এখতিয়ার নেই।

আইওসির এই বক্তব্য তখন এসেছে, যখন নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) বালোগানের স্বয়ংক্রিয় একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের বিষয়টি বিবেচনা করছে। এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বিবিসিকে বলেন, ‘এই ঘটনায় তাদের সংস্থা গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। পরবর্তী বোর্ড সভায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন।

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে ২-০ গোলের জয় প্রাপ্তিতে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড দেখেছিলেন। তার ফলে পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কারণে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। ফলে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি।

ফেয়ারস্কয়ার মানবাধিকারভিত্তিক প্রচারণা সংস্থা অভিযোগ করেছিল যে, ট্রাম্পের হস্তক্ষেপে ফিফার নীতি লঙ্ঘন হয়েছে। সংস্থার দাবি, ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন। উল্লেখ্য, ইনফান্তিনো ২০২০ সাল থেকে আইওসির সদস্য।

অলিম্পিক সনদের দ্বিতীয় ধারায় আলোচনা হয়েছে, আইওসি সদস্যরা কোনো সরকার, সংস্থা বা অন্য কোনো পক্ষের এমন নির্দেশনা গ্রহণ করতে পারবেন না, যা তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ বা ভোটদানে প্রভাব ফেলতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে ইয়াবা ফেলে ঝগড়ায় মত্ত দুই কারবারি, কুড়িয়ে নিতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ এম


মহাসড়কে ইয়াবা ফেলে ঝগড়ায় মত্ত দুই কারবারি, কুড়িয়ে নিতে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট কুড়িয়ে নিতে স্থানীয়, পথচারী ও গাড়ি চালকদের দেখা গেছে। এই তথ্য থেকে এটা প্রতীয়মান হয়েছে যে অনেক ইয়াবা বিভিন্ন গাড়ির চাকার সঙ্গে পিষে গেছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাস্তায় হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। আমরা কয়েকজন মিলে প্রায় এক হাজারের অধিক ইয়াবা ট্যাবলেট রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।

এদিকে, পুলিশ জানিয়েছে ১০০ থেকে ১৫০ পিস ইয়াবা ও একশ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জনি নামে এক যুবক জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন। তখন দুটি মোটরসাইকেলের মধ্যে দুইজন আরোহী ঝগড়া করছিল। এই সময় স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে তাঁরা নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২ প্যাকেট ইয়াবা ও শতাধিক ইয়াবার পিস কুড়িয়ে নিয়ে পুলিশকে বুঝিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক বলেন, তিনি নিজেই কুড়িয়ে দিয়েছেন প্রায় ২০০ থেকে ৩০০ পিস ইয়াবা। তিনি জানান, জনি নামে এক যুবক অনেকগুলো প্যাকেট ও ইয়াবা কুড়িয়ে দিয়েছেন। কিন্তু পুলিশকে জনি কত পিস ইয়াবা দিয়েছে তা জানতে চাইলে পুলিশ বলেন, "আপনার কেন এত মাথাব্যাথা? তাছাড়া আপনি কেন এত তদন্ত করছেন?" এছাড়াও ঘটনাস্থল থেকে অনেক দূরে পুলিশ জনির কাছে থেকে ইয়াবাগুলো বুঝে নেয়।

এ বিষয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনিক। তিনি বলেছেন, "১০০ থেকে ১৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করেছি।"

এই বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, "আমি শহরে আছি। ঘটনাস্থলে এসআই অনিক গিয়েছিল। তার তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে কোনো মাদক নিয়ন্ত্রণ সংস্থা মাদক কারবারিদের ধাওয়া দিলে তারা মাদক রেখে পালিয়ে যায়। ১০০ থেকে ১৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করা হয়েছে। থানায় গেলে বিস্তারিত জানতে পারব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%