০৩:৩৪ পি.এম
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একই বিছানায় পড়ে থাকা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহদুটি মঙ্গলবার (২১ জুলাই) সকালে উদ্ধার করা হয়। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মৃতদের মধ্যে রয়েছেন- আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবার কর্তৃক সদস্যরা তাদের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। দরজাটি ভেতর থেকে আটকানো থাকায় অনেক ডাকাডাকির পরেও কোন সাড়া না পেয়ে পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তারা একই বিছানায় স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বাঘা থানা পুলিশের কাছে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানালেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন