ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় নোয়াখালীর হাতিয়ার জেলেরা


নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় নোয়াখালীর হাতিয়ার জেলেরা

দেশের সমুদ্র ও নদীগুলোতে আবারও শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের বাঁধাহীন প্রজনন নিশ্চিত করার উদ্দেশ্যে বুধবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে।

নোয়াখালীর হাতিয়ায় এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে। এখানে ছোট-বড় প্রায় ২০টি ঘাটে ১০ হাজার জেলের নৌকা রয়েছে এবং প্রায় ১ লাখ মানুষ জেলে পেশার সঙ্গে জড়িত। নিষেধাজ্ঞার শেষ দিনে হাতিয়ার চারপাশে মেঘনা নদীতে জেলেদের মাছ ধরতে ব্যস্ত থাকতে দেখা যায়।

বুধবার সকালে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে স্পিডবোটে নদীপথে যাওয়ার সময় কয়েকটি জেলে নৌকার মাঝি-মাল্লাদের সঙ্গে কথা হয়। তাদের মধ্যে একজন সুখচর ইউনিয়নের বাসিন্দা নবীর উদ্দিন (৪০) জানান, তার নৌকায় ৮ জন লোক কাজ করেন। মৌসুমের শুরু থেকে তারা নদীতে মাছ শিকার করে লাভের মুখ দেখেননি। তবে গত দুই সপ্তাহ ধরে ভালো মাছ ধরা পড়ছিল। ঠিক এই সময়েই সরকার নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে বৃহস্পতিবার থেকে তাদের বেকার থাকতে হবে। আগের দেনাও এখনও পরিশোধ করা যায়নি, ফলে এ বছর তাদের পুরোপুরি পেটে-ভাতে থাকতে হচ্ছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

নবীর মাঝির পাশেই নদীতে জাল ফেলে অপেক্ষা করতে দেখা যায় আব্দুল মাঝিকে। আলাপকালে আব্দুল মাঝি জানান, নদীতে মাছ না থাকায় তিনি মৌসুমের শুরু থেকে নদীতে নামেননি। মাত্র দুই সপ্তাহ আগে তিনি নদীতে নেমেছেন। তার নৌকার ১০ জন মাঝি-মাল্লার মধ্যে ৫ জন বেতনভুক্ত। তাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত আয় এখনও হয়নি। এর মধ্যেই সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় তারা আইন মেনে তীরে অবস্থান করবেন। তবে বর্ষা মৌসুম প্রায় শেষের পথে থাকায়, নিষেধাজ্ঞা শেষে নদীতে পর্যাপ্ত মাছ পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না এই জেলে।

নিষেধাজ্ঞার শেষ দিন সকাল থেকে ব্যস্ত থাকতে দেখা যায় নোয়াখালী দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ীদেরও। সাদিয়া ফিস এজেন্সির মালিক মো. ছালা উদ্দিনকে কর্মচারীদের নিয়ে হিসাব-নিকাশ করতে দেখা যায়। তিনি জানান, নিষেধাজ্ঞা মৌসুমের শেষ সময়ে দেওয়ায় নিষেধাজ্ঞার পর ব্যবসা চালু না করার সম্ভাবনাই বেশি। তাই তিনি এই বছরের হিসাব পুরোপুরি শেষ করে নিচ্ছেন।

ছালা উদ্দিন আরও জানান, তার আড়তে বিভিন্ন জেলের নৌকা মাছ বিক্রি করে এবং তাদের সবাই নিজ নিজ জেলায় চলে যাবেন। এ কারণে তিনি সবার হিসাব বুঝিয়ে দিচ্ছেন। আগামীকাল থেকে আড়ত বন্ধ থাকবে এবং ২২ দিনের জন্য সব কর্মচারীকে ছুটি দিয়ে দেওয়া হবে।

হাতিয়া সূর্যমুখী মাছ ঘাটের মৎস্যজীবী সমিতির সভাপতি জবিরুল হক জানান, হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় দুই লাখ মানুষ মাছ ধরা ও ব্যবসার সঙ্গে জড়িত। এদের মধ্যে ২৪ হাজার জেলে নিবন্ধিত। সরকার প্রতিবছর নিষেধাজ্ঞার সময় নির্দিষ্ট পরিমাণ চাল বিতরণ করলেও তা সংখ্যা অনুপাতে খুবই কম।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানান, এ বছর নিষেধাজ্ঞার সময় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নির্ধারিত হয়েছে। এই সময়ে জেলেরা নদীতে নামতে পারবেন না এবং সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর। অসাধু জেলেদের আইনের আওতায় আনতে মোবাইল টিমসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করবে। প্রতিদিন দুটি টিম হাতিয়ার চারপাশে মেঘনা নদীতে টহল ও পাহারায় নিয়োজিত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে পদোন্নতি ও আপগ্রেডেশন দাবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


বেরোবিতে পদোন্নতি ও আপগ্রেডেশন দাবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত কর্মচারীরা দীর্ঘ সময় ধরে পদোন্নতি বা আপগ্রেডেশন থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন। তারা বৈষম্য, প্রহসন ও হয়রানির বিরুদ্ধে এই কর্মসূচি গ্রহণ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান করে কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। অবস্থানকারীরা জানিয়েছেন, পদোন্নতি বা আপগ্রেডেশন না দেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

তৃতীয় শ্রেণির কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো. মাহফুজার রহমান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত। কেউ ১০ বছর, কেউ সাত বছর ধরে পদোন্নতি পাননি। আমাদের নীতিমালা অনুযায়ী পাঁচ বছর পরপর আপগ্রেডেশন দেওয়ার কথা। কিন্তু প্রশাসনকে বারবার জানানোর পরও আমাদের আপগ্রেডেশন বোর্ডের আয়োজন করা হয়নি। এ জন্য আমরা উপাচার্য ও রেজিস্ট্রারকে চিঠি দিয়েছি। আমরা প্রথমে দুই ঘণ্টা করে অবস্থান করব। এরপর দাবি আদায় না হলে আমরা সবাই অনশনে যাব।”

গণিত বিভাগের সেমিনার সহকারী কাকলী বেগম বলেন, "আমরা খুব অল্প টাকা বেতন পাই। এই অল্প টাকা দিয়ে আমাদের পরিবার চালানো খুব কষ্ট হয়। যার কারণে আমাদের বেশির ভাগ কর্মচারী ভাই-বোন ঋণে জর্জরিত। ঋণের বোঝা মাথায় নিয়ে ইতিমধ্যে আমাদের অনেক কর্মচারী ভাই-বোন মারা গেছেন।"

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার সহকারী মো. মনোয়ার হোসেন বলেন, "যেখানে আমরাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বেতনভোগী এবং আমাদের সময়মতো আপগ্রেডেশন/পদোন্নতি হলে আমরা আর্থিকভাবে কিছুটা উপকৃত হতাম। অথচ আমরাই গত ১০ বছর ধরে কোনো আপগ্রেডেশন পাচ্ছি না। এতে করে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের যৌক্তিক দাবিদাওয়া মেনে নিয়ে আপগ্রেডেশন/পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করুন।"

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান এ বিষয়ে মন্তব্য করেন, "ইউজিসি থেকে সংবিধি করতে বলেছেন। সেটির জন্য কমিটি হয়েছে। এই কমিটি নীতিমালা প্রণয়ন করে ইউজিসিতে পাঠাবে। সেটি পাস হলে তারা পদোন্নতি পাবেন।"

পদোন্নতি-বঞ্চিত কর্মচারীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হুমায়ুন কবির সাগর, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাফি আক্তার, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার অ্যাটেনডেন্ট মোসা. ফারজানা বেগমসহ আরও অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘নূরুস সীরাহ’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), যেখানে জবির পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগীদের শিল্পকর্ম স্থান পেয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ আয়োজনের সূচনা হয়। প্রদর্শনীর প্রথম দিনে বিভিন্ন প্রতিযোগীর ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আয়োজন সম্পর্কে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম আরটিভিকে জানান, "ক্যালিগ্রাফির মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও নান্দনিকতাকে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি।" তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি।

জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা আওরীন বলেন, "এ আয়োজনে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ এবং ইসলামের সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।"

প্রদর্শনী দেখতে এসে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ মন্তব্য করেন, "ক্যালিগ্রাফিগুলো অত্যন্ত সুন্দর ও অর্থবহ। জকসুর এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এমন আয়োজন আরও হবে বলে আশা করছি।"

উল্লেখ্য, গত ২৫ আগস্ট জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিযোগিতায় সেরা তিনজনের জন্য রয়েছে সম্মানী, আকর্ষণীয় পুরস্কার ও সীরাতগ্রন্থ। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হবে সম্মাননা সনদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী জয়নাল আবেদীনের এক বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী জয়নাল আবেদীনের এক বছরের কারাদণ্ড

ঋণখেলাপির কারণে ইসলামী ব্যাংকের শেরপুর শাখার গ্রাহক ও ব্যবসায়ী আলহাজ মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় তাকে এক বছরের কারাদণ্ড এবং চেকে উল্লেখিত ৩ কোটি ৯ লক্ষ ৯৯ হাজার ১শ ২৩ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জামালপুরের যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ জয়েন্ট ডিস্ট্রিক্ট এবং সেশন জজ ইকবাল মাহমুদ এ রায় প্রদান করেন। আদালত ইসলামী ব্যাংক শেরপুর শাখার খেলাপী গ্রাহক জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে।

পুলিশ, আদালত ও ব্যাংক সূত্রে জানা যায়, মেসার্স সাকী অটো রাইস মিল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শেরপুর শাখা থেকে ১০৩ কোটি টাকার বিনিয়োগ গ্রহণ করেন। তিনি ময়মনসিংহ জোনের সবচেয়ে বড় খেলাপী গ্রাহক হিসেবে পরিচিত।

মঙ্গলবার বিকেলে ৭৩০/২৬ নম্বর দায়রা মামলায় জয়নাল আবেদীনের এক বছরের কারাদণ্ড এবং ৩ কোটি ৯ লক্ষ ৯৯ হাজার ১শ ২৩ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

গুঞ্জন রয়েছে যে, খেলাপী গ্রাহক জয়নাল আবেদীন দেশের ব্যবসা গুটিয়ে সপরিবারে বিদেশে পালানোর পরিকল্পনা করছেন।

তবে জয়নাল আবেদীন দাবি করেছেন, কারাদণ্ড ও অর্থদণ্ডের বিষয়টি সঠিক নয় এবং এই মামলায় এখনও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শেরপুর শাখার শাখা ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ গোলাম মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকের পাওনা আদায়ের জন্য আলহাজ মো. জয়নাল আবেদীনের সঙ্গে লিখিত, মৌখিক ও সশরীরে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ বারবার যোগাযোগ করেছেন, তবে তিনি ব্যাংকের টাকা পরিশোধের কোনো কার্যকর উদ্যোগ নেননি। ফলে ব্যাংক তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করে।

তিনি আরও জানান, ব্যাংকের টাকা পরিশোধের জন্যই তিনি উক্ত পরিমাণের চেকটি প্রদান করেছিলেন। শাখা ব্যবস্থাপক হিসেবে ব্যাংকের পাওনা আদায়ে আইনি ও অন্যান্য যাবতীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নিবন্ধন চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নিবন্ধন চলছে

ঢাকা কলেজ ডে ও ঢাকা কলেজ অ্যালামনাই পুনর্মিলনী আগামী ২০ নভেম্বর (শুক্রবার) ঐতিহ্যবাহী ঢাকা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এই মিলনমেলায় অংশগ্রহণের জন্য ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আজীবন সদস্য নিবন্ধনের প্রক্রিয়া চলছে।

যোগাযোগ

মীর সরফত আলী সপু

সভাপতি

সৈয়দ মাজহারুল হক সোহাগ

সাধারণ সম্পাদক

০১৯২৭৩৭০৫৫১

আব্দুল হামিদ

০১৭১১৬০৫২০০

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%