০৯:৫১ পি.এম
মুড়ির মোয়া ঘরে খুব সহজে তৈরি করতে চান? বাইরের দোকান থেকে মুড়ির মোয়া কেনার প্রয়োজন নেই। তাহলে আজকের সহজ রেসিপির মাধ্যমে মিষ্টিজাতীয় সুস্বাদু খাবারটি বাড়িতে তৈরি করে নিতে পারেন।
মুড়ির মোয়া বাঙালির যেকোনো পূজা ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ। এটি কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে সহজেই তৈরি করা সম্ভব। আসুন, এক নজরে রেসিপিটি জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
আরও পড়ুন: ২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দু’বার অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা
• মুড়ি: ২৫০ গ্রাম
• আখের বা খেজুরের গুড়: ১০০ গ্রাম
• পানি: সামান্য
• ঘি বা সরিষার তেল: পরিমাণমতো (হাতে লাগানোর জন্য)
আরও পড়ুন: খালি পেটে সকালে হরিতকি ভেজানো পানি খাওয়ার উপকারিতা
যেভাবে তৈরি করবেন
১. গুড় জ্বাল দেয়া: প্রথমে মৃদু আঁচে একটি কড়াই বসিয়ে তাতে গুড় এবং সামান্য পানি যোগ করুন। যখন গুড় গলতে শুরু করবে, তখন হালকা পানির ছিটা দিন। গুড় ভালোভাবে জ্বাল দিয়ে আঠালো এবং একটি পাক বা তারের মতো তৈরি করুন।
২. মুড়ি মেশানো: গুড় আঠালো হয়ে গেলে চুলার আঁচ একদম কমিয়ে বা বন্ধ করে তাতে মুড়ি ঢেলে দিন। গুড় ও মুড়ি খুব দ্রুত ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।
৩. মোয়া তৈরি: গুড়-মুড়ি মেশানো মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা গরম অবস্থায় হাত দিয়ে চেপে চেপে গোল মোয়ার আকার দিন।
আরও পড়ুন: ওজন কমাতে ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়ম
টিপস
মোয়া বানানোর সময় হাতে সামান্য ঘি অথবা সরিষার তেল মেখে নিলে মুড়ি হাতে আটকে যাবে না। পানি ব্যবহার না করা ভালো, কারণ পানি দিলে মোয়া দ্রুত নরম হয়ে যেতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন