ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ছুটির দিনে এলএনজি কেনার অনুমোদন


ছুটির দিনে এলএনজি কেনার অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে একটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। প্রতি এমএমবিটি এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

শুক্রবার (৭ আগস্ট) ছুটির দিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা সভাপতিত্বে, যা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে পরিচালিত হয়। এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভা।

সভায় জানানো হয়, জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২০২৬ সালের ১১-১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটি রয়েছে। সে হিসাবে, এই কার্গোর মোট মূল্য প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার হবে।

এদিকে, ২০২৬ থেকে ২০৩৮ পর্যন্ত জিটুজি ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি কেনার দরপ্রস্তাব অনুমোদনের বিষয়টি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯৯৬ সালে নির্মিত সেতু এখন বাঁশের ঠেকনায়, ঝুঁকিতে দাউদকান্দির মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


১৯৯৬ সালে নির্মিত সেতু এখন বাঁশের ঠেকনায়, ঝুঁকিতে দাউদকান্দির মানুষ

সেতুর নিচে বাঁশের খুঁটি রয়েছে, ধসে পড়া ঠেকানোর জন্য দেওয়া হয়েছে ঠেকনা। ১৯৯৬ সালে নির্মিত কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপেরচর কংক্রিটের সেতুটি এখন শতাধিক বাঁশের ঠেকনার উপরে ভর করেই কোনোমতে দাঁড়িয়ে রয়েছে। প্রায় তিন দশকের পুরোনো সেতুর মাঝের অংশ দেবে গেছে, পিলারে ফাটল দেখা দিয়েছে, রেলিংয়ের কংক্রিট খসে পড়ে আছে মরিচাধরা রড। এলাকাবাসীর মধ্যে আশঙ্কা রয়েছে যে, যেকোনো সময় এখানে একটি বড় দুর্ঘটনা হতে পারে।

দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোমতী নদীর একটি শাখা খালের ওপর নির্মিত এই সেতুই গোলাপেরচর, চেঙ্গাকান্দি এবং আশপাশের অন্তত সাত গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের একমাত্র স্থল যোগাযোগের মাধ্যম। উপজেলা সদর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজারসহ নিত্য প্রয়োজনীয় সব গন্তব্যে যাওয়ার জন্য এই সেতুর বিকল্প নেই। এছাড়া এটি মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গেও গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে।

সরেজমিন পরিস্থিতি দেখে জানা যায়, ঝুঁকির কারণে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। মোটরসাইকেল ও সাইকেল আরোহীদেরও সেতু পার হওয়ার জন্য নেমে হেঁটে যেতে হচ্ছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে শতাধিক বাঁশের খুঁটি গেঁথে সেতুর নিচে ঠেকনা দিয়েছেন, যাতে সেটি পুরোপুরি ধসে না পড়ে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, "এখন ব্রিজ পার হতে ভয়ে ভয়ে পার হই। যদি ভেঙে যায়, তাহলে নৌকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবচেয়ে বেশি বিপদে পড়বে অসুস্থ লোকজন।"

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সেতু ঝুঁকিপূর্ণ থাকলেও স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ কোনো দেখা যায়নি। ফলে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীরা নিজেদের জীবন নিয়ে এই সেতু পার হচ্ছেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের শিক্ষার্থী আবদুল আজিজ ফারহান বলেন, "এই সেতু ভেঙে পড়লে পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। দুর্ঘটনা ঘটার আগেই নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন।"

ব্যাটারিচালিত অটোরিকশাচালক রফিক মিয়া বলেন, "গাড়ি নিয়ে উঠতেই ভয় লাগে। যাত্রীদের নামিয়ে হেঁটে পার হতে হয়। সব সময় আতঙ্কে থাকি। সরকারি সেতু এখন বাঁশের ঠেকনা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কোনো সমাধান নয়। দ্রুত নতুন সেতু নির্মাণ করা উচিত।"

দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, "সেতুটি পরিদর্শন করে জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। নতুন একটি সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হুতিদের হামলা, আহত ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


সৌদি আরবে হুতিদের হামলা, আহত ১১ জন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের সীমান্তবর্তী নাজরান অঞ্চলে অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একই সময়ে, ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব শহরে হুতিদের হামলায় আরও দুই বেসামরিক নিহত এবং ১৪ জন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে হামলা চালায়। এই হামলাটি কয়েক বছরের মধ্যে সৌদি ভূখণ্ডে হুতিদের হামলার মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা।

জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন সৌদি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একটি চার বছরের বয়সি শিশু দগ্ধ হয়েছে। এছাড়া, আহতদের মধ্যে একজন সৌদি নারী, দুইজন মিশরীয়, একজন ইয়েমেনি এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ জানান, হুতিদের সর্বশেষ হামলায় মারিব শহরে দুইজন বেসামরিক নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন।

এর আগে ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মারিবের দিকে ছোড়া হুতিদের একাধিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। এই ঘটনার সময় শহরে বিস্ফোরণের শব্দও শোনা যায়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনেও সংঘাত বৃদ্ধি পাচ্ছে। হুতিরা সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সরকারি বাহিনী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব—উভয়ের বিরুদ্ধেই হামলার পরিমাণ বৃদ্ধি করেছে।

সৌদি আরব ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে একটি সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে শেখ হা/সি/নার বক্তব্যে ভারতের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


দিল্লিতে শেখ হা/সি/নার বক্তব্যে ভারতের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার প্রদান করা বক্তব্যে ভারতের সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

রণধীর জয়সওয়াল জানান, ৫ আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেয়া হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই এবং ওই ফোরামে করা কোনো মন্তব্যকে সরকার সমর্থন করে না।

ভারত সরকারের অনুমতিতে পলাতক ও গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনা বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময় ঘটনার কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছে যে, এ ধরনের একটি আয়োজন দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে-এ মর্মে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো সত্ত্বেও অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেয়া হয়েছে।’

বাংলাদেশের জনগণ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, ঠিক সেই দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার এই গণমাধ্যমে উপস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অসম্মান। জাতিসংঘের প্রতিষ্ঠিত সত্য, বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদী শাসনামলে নিরীহ বেসামরিক নাগরিক, এমনকি শিশুদের নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনাকে অস্বীকার করা পলাতক, দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার অপরাধী সহযোগীদের ইতিহাসের গতিপথ উল্টে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। গতিতে বাংলাদেশের জনগণ অতীতেও এ ধরনের ঘৃণ্য অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং এখনো তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণ দৃঢ় অঙ্গীকার করেছে যে, দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার যুগে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই কোনো তাবেদার রাষ্ট্র (ক্লায়েন্ট স্টেট) হবে না। দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার মাফিয়াচক্রের বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে

নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। এই আসরটি ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে।

গতরাতে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরের সূচি এবং গ্রুপিং প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সমগ্র এই টুর্নামেন্ট চলবে সংযুক্ত আরব আমিরাতে ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এটি হচ্ছে ষষ্ঠবারের মতো নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে, এবং চারবার হয়েছে ওয়ানডে ফরম্যাটে।

আসন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আটটি দল, যা দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

গ্রুপ পর্বের মধ্যে, বাংলাদেশ আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে। এরপর বাংলাদেশ ৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ৮ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং।

প্রত্যেক গ্রুপের দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ (এ১-বি২) এবং ১১ (এ২-বি১) সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

এখন পর্যন্ত ভারত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে। শ্রীলংকা এবং বাংলাদেশ একটি করে শিরোপা জিতেছে। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে, বাংলাদেশ প্রথম এবং শেষবারের মতো শিরোপা জিতেছিল ভারতকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%