প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে একটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। প্রতি এমএমবিটি এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।
শুক্রবার (৭ আগস্ট) ছুটির দিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা সভাপতিত্বে, যা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে পরিচালিত হয়। এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভা।
সভায় জানানো হয়, জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২০২৬ সালের ১১-১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটি রয়েছে। সে হিসাবে, এই কার্গোর মোট মূল্য প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার হবে।
এদিকে, ২০২৬ থেকে ২০৩৮ পর্যন্ত জিটুজি ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি কেনার দরপ্রস্তাব অনুমোদনের বিষয়টি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন