০২:৪১ পি.এম
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, আওয়ামী লীগের নাশকতার কোনো মুরোদ নেই।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
৫ আগস্ট আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা থাকা কি না, এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মুরোদ আছে বলে আমার মনে হয় না। তারা কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, কিন্তু এর বেশি তৎপরতা আমি দেখি না।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটি সবসময়ই চালু থাকে, যেন আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিক্যাল না থাকে। টিমের পুরুষ সদস্য একসঙ্গে চা খেতে না যায়, টিমের পুরুষ সদস্য গাড়ি রেখে বিশ্রাম না করুক। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় সতর্ক অবস্থান রাখতে হবে। এটি নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেয়ার কোনো কারণ নেই।
এ সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন।’
আগামী ৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল আমরা আমাদের দলের নেতৃত্বে একটি মিটিং ডেকেছি। এটি যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সকলের নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি সভা করা হবে। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন এবং আমরা সেখানে আলোচনা করবো।
এনসিপির সমাবেশে হামলার বিষয়ে তদন্ত হবে কি না এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের পর জানাবো।’
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন