প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটির লংগদুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে দুটি ফার্নিচার কারখানা ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে ২ কোটি টাকার ক্ষতির কথা বলা হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) ভোরের দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগার সূত্রপাত হয়। কাঠের দোকান থাকায় মুহূর্তের মধ্যে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এক সময় পাশের বসতঘর ও কারখানায় আগুনের ধাক্কা লাগে।
ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিশেষ টিম নিয়ে ঘটনাস্থলে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ, উপঅধিনায়ক মেজর শাহরিয়ার মাহমুদ খান ও ওয়ারেন্ট অফিসার আবু নোমান।
পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে, ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের কারখানায় থাকা মূল্যবান কাঠ, যন্ত্রপাতি, প্রস্তুতকৃত আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। একই সঙ্গে বসতঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীও আগুনের কবলে এসে ভস্মীভূত হয়েছে। এতে তাদের জরুরি আর্থিক সংকটে পড়তে হচ্ছে।
ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিক ধারণা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, তবে তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন