প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লক্ষ্মীপুরে মাদক নির্মূলের জন্য বিশেষ অভিযান শুরু করেছে।
গত সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। লক্ষ্মীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে মাদক ব্যবসায়ী বাদল হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
অভিযানের সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে এবং মাদক সেবনের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় কিছু মাদক সেবনের আলামত উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু মাদকসেবী ও ব্যবসায়ী পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার মাধ্যমে এক মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়েছে। একইভাবে জেলার অন্য ৫টি থানার এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের শুরু থেকেই প্রতিটি মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ওসি ওয়াহিদ পারভেজ। তিনি উপস্থিত এলাকার লোকদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য দেন এবং মাদক নির্মূলে পুলিশের এবং জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ বাসস’কে বলেছেন, "মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। এসব অভিযানে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন