ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে দুই কারবারিকে মাদকসহ গ্রেপ্তার


রংপুরে দুই কারবারিকে মাদকসহ গ্রেপ্তার

রংপুর, ১৯ জুলাই ২০২৬ : জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসময়, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সুমন মিয়া (২৮) এবং লালমনিরহাট সদর উপজেলার লুনা আক্তার সুমি (২৫)।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে ডিবির ওসি মো. সোহেল রানার নেতৃত্বে গতকাল শনিবার দিবাগত রাতে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের তালুকহাবু এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় কাকিনা-রংপুর সড়কে একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি চালানোর পর সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাসসকে জানিয়েছেন, এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উদ্যোগে গণজানাজার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উদ্যোগে গণজানাজার আয়োজন

 দক্ষিণ লেবাননের মাজদাল সেলমে শনিবার হিজবুল্লাহ কয়েক ডজন মানুষের গণজানাজার আয়োজন করেছে। এই গণজানাজার বেশিরভাগই ছিল ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহত যোদ্ধাদের।

ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ গত ২ মার্চ ইসরাইলে হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলে। তবে তাদের কতজন যোদ্ধা সংঘাতে নিহত হয়েছেন, সেই সংখ্যা তারা প্রকাশ করেনি।

লেবাননের মাজদাল সেলম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিশেষ করে, ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর সংঘাতে বিরতি আসার সময়ের মধ্যে হিজবুল্লাহ কয়েকটি জানাজার আয়োজন করেছে।

মাজদাল সেলম গ্রামে শনিবার ৪৪ জনকে দাফন করা হয়। তাদের মধ্যে ৩৯ জন যোদ্ধা এবং ৪ জন বেসামরিক ব্যক্তি। তাদের ইসরাইলি অভিযানে নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে। এছাড়া একজন স্বাভাবিক কারণে মারা গেছেন।

এএফপির এক প্রতিবেদক দেখেছেন, কফিন বহনকারী ট্রাকগুলো দাফনস্থলের দিকে যাচ্ছে। সেই সময়ে শোকবিহ্বল নারীরা নিহতদের ছবি ও ফেব্রুয়ারিতে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিকৃতি বাহন করছিলেন।

সংঘাত চলাকালে অনেক লেবাননবাসী শহরে স্বজনদের দাফন করতে পারেননি।

শিয়া মুসলিমদের ধর্মীয় রীতি অনুযায়ী, যথাযথ জানাজার আয়োজন সম্ভব না হলে বা মৃত ব্যক্তিকে তার স্বপ্ন অনুযায়ী স্থানে দাফন না করতে পারলে, তখন অস্থায়ীভাবে দাফনের বিধান রয়েছে।

হিজবুল্লাহর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, ‘মাজদাল সেলমের শহীদদের বরকতময় জানাজায় অংশগ্রহণের জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।’

এই ঘোষণায় নিহতদের নামগুলোও উল্লেখ করা হয়েছে।

এর আগে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ঘোষণায় ১২৯ জনের নাম ছিল। তবে মাজদাল সেলম পৌরসভা এই সংখ্যাকে ‘ভুল ও ভিত্তিহীন’ হিসেবে প্রত্যাখ্যান করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪টি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪টি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৪টি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এ কমিটিগুলোর অনুমোদন দেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, গণ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, সাউথইস্ট ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, সোনারগাঁও ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব স্কলার্স, এশিয়ান ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, হামদার্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ব্র্যাক ইউনিভার্সিটি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নেতারা আশা প্রকাশ করেন যে, নবঅনুমোদিত কমিটিগুলো সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে এবং সারাদেশে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা জিলা স্কুলে অ্যালামনাই স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের বৃত্তি কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


কুমিল্লা জিলা স্কুলে অ্যালামনাই স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের বৃত্তি কার্যক্রম শুরু

কুমিল্লা জিলা স্কুলের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ৩২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ড। নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ভিত্তিতে এক বছরের জন্য বৃত্তির অর্থ পাবেন। এ বছর প্রথমবারের মতো এই বৃত্তি কর্মসূচি চালু করা হয়েছে।

রোববার সকালে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রথম কিস্তির অর্থ তুলে দেওয়া হয়।

কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান একেএম কামরুল ইসলাম এফসিএ বলেন, “মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত সহায়তার লক্ষ্যেই এ উদ্যোগ।” তিনি আরও জানান, “প্রাথমিকভাবে তিনটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও পরিধি আরও বাড়ানো হবে।”

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যক্ষ কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাজী জসিম উদ্দিন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজ উদ্দিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দেওয়ান রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ ডা. রেজাউল আলম হেলাল, বৃত্তি তত্ত্বাবধান ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদ আখতার মো. শাহরিয়ার, সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হকসহ অ্যালামনাই সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আলতাফ চৌধুরী।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক মো. আবু সাইদ বলেন, “এ উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা।” অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাজ কর্মকার মন্তব্য করেন, “অর্থনৈতিক সংকটে পিছিয়ে পড়া মেধাবীদের জন্য এই বৃত্তি নতুন আশার আলো হয়ে উঠবে।”

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবনবিমার ২০ লাখ রুপির পেতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


জীবনবিমার ২০ লাখ রুপির পেতে স্বামীকে বিষধর সাপ দিয়ে হত্যার অভিযোগ

ভারতের উত্তর প্রদেশের মিরাটে একটি যুবতি এবং তার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তারা স্বামীকে বিষধর সাপ দ্বারা হত্যা করেছে জীবনবিমার ২০ লাখ রুপি পাওয়ার জন্য। পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই নারীর স্বামীকে হত্যার পরে তাদের চেষ্টা ছিল ওই ঘটনার প্রেক্ষাপট সাপের কামড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উপস্থাপন করার। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে দামিনী পাওয়ার (৩০), তার প্রেমিক তুষার কুমার (৩৪) এবং দুই সাপুড়ে সোনু কুমার ও উদয় কুমার। শনিবার, মিরাটের হস্তিনাপুরে এই ঘটনার সূত্রপাত ঘটে।

পুলিশের অভিযোগ, দামিনী ও তুষার মিলে পরিকল্পনা করে দামিনীর স্বামী অতুল পাওয়ারকে (৩২) হত্যা করেন। অতুল ও দামিনী ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি ছয় বছরের সন্তান রয়েছে। তিন মাস আগে তারা একটি প্লে-স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে তুষারকে ভ্যানচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তারা মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা হয়, যা পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশের অভিযোগ, দামীনি ও তুষার দীর্ঘদিন ধরে অতুলকে হত্যার পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার রাতে অতুলকে ঘুমের ওষুধ মেশানো দুধ পান করানো হয়। ঘুমিয়ে পড়ার পর, তার বিছানায় একটি বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়। এরপর সাপের কামড়ে অতুলের মৃত্যু হয় বলেও ধারণা পুলিশের।

শুক্রবার সকালে দামিনী বাড়িতে ফিরে অতুলকে অচেতন অবস্থায় অবজ্ঞান অবস্থায় পেয়ে যান। পরে, একটি সাপ বিছানার ওপর দেখে প্রতিবেশীদের ডাকতে থাকেন। অতুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে, বাড়ির ভেতর সাপটিকে স্থানীয় লোকজন মারেন।

তবে অতুলের পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তারা প্রশ্ন করেন, বিছানায় সাপ কীভাবে এল? এর পরে, তারা পুলিশে অভিযোগ জানান। তদন্তে পুলিশ জানতে পারে, তুষার স্কুলের ভ্যানচালক এবং দামিনীর মধ্যে এক intimate সম্পর্ক রয়েছে।

তুষারের মোবাইল ফোনের তল্লাশি করে একটি বাক্সে সাপের ছবিও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে দামিনী ও তুষার হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলেও পুলিশের দাবি।

মিরাটের এসএসপি অবিনাশ পাণ্ডে জানান, দামিনী তুষারকে বলে যে সে দুই সাপুড়ের কাছ থেকে বিষধর সাপটি কিনেছিল। এরপর সাপটি দামিনীকে দেওয়া হয়। এই হত্যার উদ্দেশ্য ছিল জীবনবিমার ২০ লাখ রুপি পাওয়া, যা পুলিশ তদন্তে জানতে পারে।

পুলিশের দাবী, তুষার তার স্ত্রীকে তালাক দিয়ে দামিনীকে বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন। এই ঘটনায়, দামিনী ও তুষারের পাশাপাশি সাপ সরবরাহের জন্য সোনু কুমার ও উদয় কুমারকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা ভারতের ১০৩(১) ধারায় হত্যা এবং ১২৩ ধারায় বিষ, নেশাজাতীয় বা অচেতনকারী পদার্থসহ আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%