ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আরো এক বাংলাদেশিকে গু/লি করে হ/ত্যা করল বিএসএফ


আরো এক বাংলাদেশিকে গু/লি করে হ/ত্যা করল বিএসএফ

ব্যাপক সমালোচনার পরও বাংলাদেশ-ভারত সীমান্তে নিয়মিত হত্যাকাণ্ড চলছেই। সর্বশেষ ঘটনা মো. তারা মিয়া (২০) নামে আরও এক বাংলাদেশির গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনার স্থল মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্তবর্তী এলাকায়।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে তারা মিয়া সহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এই সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে গিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারা মিয়া সহ ৪-৫ জন যুবক ভারতীয় নাসির পাতার বিড়ি আনার জন্য ভারতের আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলী এলাকায় ঢুকে পড়েছিলেন।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেছেন, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তখন বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একই সময়ে সৌদির দুই জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ, পরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:১২ পি.এম


একই সময়ে সৌদির দুই জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ, পরে আগুন

সৌদি আরবের জিজান এবং জুবাইল অঞ্চলে আগুন ও বিকট বিস্ফোরণের খবর এসেছে। কয়েকটি আরব আঞ্চলিক সূত্রের দাবি অনুযায়ী, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সেখানে আগুন লেগেছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আঞ্চলিক সূত্রগুলো বলেছে, জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের কন্ঠস্বর শোনা গেছে। কিন্তু এই বিস্ফোরণ ঘটার কারণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, আরব সূত্রগুলোর তথ্য অনুযায়ী, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এরপর সেসব স্থপনায় আগুন ছড়িয়ে পড়ে। তবে ঘটনার ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এসব সূত্র বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংক্রান্ত স্থাপনায় আগুন লেগেছে। যদিও মন্ত্রণালয় আগুনের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তারা সুনিশ্চিত করেছে যে, এ ঘটনায় কেউ নিহত হয়নি।

এর আগে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছিল, জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। কিন্তু জিজানে আরামকোর স্থাপনায় আগুন লাগার ঘটনা এবং জুবাইলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র থাকা নিয়ে এখনও কিছু নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


জামায়াতের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপি সভাপতি কর্নেল অলিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে একটি বৈঠকের মাধ্যমে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জামায়াতের আমির জানান।

এর আগে, ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ অংশ নেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে গিয়ে বিদেশিকে অ পহ রণ, ২ বাংলাদেশিকে গ্রে প্তা র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


পর্তুগালে গিয়ে বিদেশিকে অ পহ রণ, ২ বাংলাদেশিকে গ্রে প্তা র

পর্তুগালের রাজধানী লিসবনে বিদেশি নাগরিককে অপহরণ করে দুই দিন ধরে আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির জুডিশিয়ারি পুলিশ। তাদের গ্রেপ্তার ‘টাকা’ (TAKA) নামের একটি বিশেষ সাংকেতিক অভিযানের মধ্য দিয়ে করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ‘জরনাল দে নোতিসিয়াস’–এর প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির বয়স ৩৫ ও ৪৩ বছর। তবে তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।

পুলিশ জানিয়েছে, গত ২৭ জুন লিসবনের একটি সড়ক থেকে ওই বিদেশি নাগরিককে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তুলে নেয়া হয়। এরপর একটি বাসায় দুই দিন আটকে রেখে তার ওপর শারীরিক নির্যাতন ও মারধর চালানো হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে অপহরণকারীরা স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবিকৃত অর্থের পরিশোধের পরে ভুক্তভোগীকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়, পরে তিনি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এরপর তিনি লিসবনের জুডিশিয়ারি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে জুডিশিয়ারি পুলিশের জাতীয় সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্ত শুরু করে। তারা সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে। পর্তুগিজ পুলিশের বিশেষ অপারেশনের নামকরণ করা হয়েছে বাংলাদেশের জাতীয় মুদ্রা ‘টাকা’র নামে।

লিসবনের পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুটি ব্যক্তিকে প্রাথমিক বিচারিক শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছে। রিমান্ডে নেওয়া সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়াটিয়া কুপিয়ে হ/ত্যা করে বাড়ির মালিকের ম/র/দেহ ৯ টুক /রো করেছে!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ভাড়াটিয়া কুপিয়ে হ/ত্যা করে বাড়ির মালিকের ম/র/দেহ ৯ টুক /রো করেছে!

কুমিল্লার দেবীদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক বাড়ির মালিককে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার পর ঘাতকরা মরদেহটিকে ৯ টুকরা করে পলিথিনে মুড়ে বাসার পেছনে ফেলে রাখে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে ঘটে এই নির্মম ঘটনাটি। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া লাইলী আক্তারকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ জনগণ।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফরিদা ইয়াসমিন তার স্বামী ও সন্তানদের সাথে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছিলেন। তার স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন এবং দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে যাওয়ার কারণে ফরিদা বাড়িতে একাই থাকতেন। বাড়ির একটি ঘর ভাড়া দেওয়া ছিল লাইলী আক্তারের কাছে।

শনিবার সকালে ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে আসলে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় ফরিদা ইয়াসমিনের বোনের ছেলে মামুন বাড়ির পেছনে পলিথিনের কয়েকটি প্যাকেটে খণ্ডিত মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

রাত সাড়ে সাতটার সময় ঘটনাস্থল থেকে পুলিশ ফরিদার টুকরো করা মরদেহের প্যাকেট উদ্ধার করে এবং লাইলী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, লাইলী আক্তার দেবিদ্বার পৌর এলাকার চাঁপানাঘর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের খণ্ডিত মরদেহের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়েছে, তবে পা ও মাথা এখনও উদ্ধার হয়নি।

আটক লাইলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি আরও চারজনের নাম উল্লেখ করেছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%