প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্যাপক সমালোচনার পরও বাংলাদেশ-ভারত সীমান্তে নিয়মিত হত্যাকাণ্ড চলছেই। সর্বশেষ ঘটনা মো. তারা মিয়া (২০) নামে আরও এক বাংলাদেশির গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনার স্থল মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্তবর্তী এলাকায়।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে তারা মিয়া সহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এই সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ ঘটনায় তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে গিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারা মিয়া সহ ৪-৫ জন যুবক ভারতীয় নাসির পাতার বিড়ি আনার জন্য ভারতের আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলী এলাকায় ঢুকে পড়েছিলেন।
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেছেন, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তখন বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন