ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নি হ ত


কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নি হ ত

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৮ আগস্ট) সকালে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলা সদরের বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানানো হয়েছে, ঢাকা থেকে কিশোরগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাস বরাটিয়া বাজারের চৌরাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই অবস্থায় বাসটি এক যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এই চাপার ফলে ঘটনাস্থলেই সেলিম (৩৫) নামে অটোরিকশার একজন যাত্রী নিহত হন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পরে স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে, প্রাথমিকভাবে নিহত ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, 'দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যামাজন নতুন ডেটা সেন্টার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


অ্যামাজন নতুন ডেটা সেন্টার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বিশাল বেসরকারি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করছে অ্যামাজন। এই কেন্দ্রটি যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কার্যক্রমের জন্য নতুন ডেটা সেন্টার চালু করতে নির্মিত হচ্ছে, কোম্পানি শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছে।

যদি কেন্দ্রটি চালু হয়, তবে এটি যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের একক বৃহত্তম উৎসে পরিণত হতে পারে।

প্রযুক্তি কোম্পানিগুলো প্রচলিত বিদ্যুৎ গ্রিডের বাইরে নিজেদের বিদ্যুৎ উৎপাদনের যে প্রচেষ্টা শুরু করেছে, তার সর্বশেষ উদাহরণ হিসেবে অ্যামাজনের এই উদ্যোগ দেখা যায়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে আসে। বাজারবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্লিনভিউ প্রথম এই খবরটি প্রকাশ করে। প্রতিষ্ঠানটি স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে এ সপ্তাহে অ্যামাজনের দাখিল করা তিনটি ডেটা সেন্টার নির্মাণের অনুমতির সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির যোগসূত্র খুঁজে পায়।

বিদ্যুৎকেন্দ্রটি ‘জি ডব্লিউ র‌্যাঞ্চ’ নামে পরিচিত প্যাসিফিকো এনার্জি দ্বারা নির্মিত হচ্ছে। আগে দাখিল করা নথি অনুযায়ী, কেন্দ্রটিতে ৩৫টি টারবাইন থাকার কথা রয়েছে, এবং এর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৭ দশমিক ৬৫ গিগাওয়াট হবে। এটি বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু থাকা যেকোনো গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চেয়ে বড় হবে।

এদিকে, ওহাইওতে ৯ দশমিক ২ গিগাওয়াট সক্ষমতার আরও একটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই কেন্দ্রটি সফটব্যাংকের অংশীদারিত্বে সরকারি-বেসরকারি উদ্যোগে নির্মিত হবে। এটি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি একটি ডেটা সেন্টারেও বিদ্যুৎ সরবরাহ করবে।

টেক্সাসের পেকোস কাউন্টিতে নির্মাণাধীন কেন্দ্রটিকে বছরে ৩ কোটি মেট্রিক টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অনুমতি দিতে পারে। এটি যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো একক উৎসের তুলনায় বেশি পরিমাণ।

তবে সাধারণত কোনো নিয়মিত স্থাপনাই অনুমোদিত সর্বোচ্চ সীমায় নিঃসরণ করে না। অ্যামাজন বলেছে, নিজেদের বিদ্যুৎ নিজেদের দ্বারা উৎপাদন করায় সাধারণ মার্কিন গ্রাহকদের ওপর এর প্রভাব পড়বে না।

এআই খাতের দ্রুত সম্প্রসারণের জন্য নতুন অবকাঠামো তৈরির খরচ বিদ্যুৎ কোম্পানিগুলো গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়ার কারণে ইতিমধ্যে অনেকের বিদ্যুৎ বিল বেড়ে গেছে।

অ্যামাজনের এক মুখপাত্র জানান, ‘আমাদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিদ্যুতের পুরো খরচ বহনের ব্যাপারে অ্যামাজন প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, পেকোস কাউন্টিতে পরিকল্পিত নতুন ডেটা সেন্টার ক্যাম্পাসটি নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় চলবে। এতে টেক্সাসের পরিবারগুলোর বিদ্যুৎ খরচ বৃদ্ধি হবে না। বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগের প্রক্রিয়া সম্পন্ন হলে সময় ও সুযোগের ভিত্তিতে কেন্দ্রটি গ্রিডভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হবে।

অ্যামাজন জানায়, ওই স্থানে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছে। একই সাথে, পানযোগ্য নয় এমন লবণাক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হবে, যাতে স্থানীয় পানির উৎসে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়।

অ্যামাজন আরও জানিয়েছে, ‘দ্য ক্লাইমেট প্লেজ’-এর আওতায় ২০৪০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণে পৌঁছানোর প্রতিশ্রুতি তারা বহাল রেখেছে।

এছাড়া টেক্সাসে প্রায় ১০ গিগাওয়াট সম্মিলিত সক্ষমতার ৪০টি কার্বনমুক্ত জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করেছে কোম্পানিটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী গাফিলতি ঘটলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


প্রধানমন্ত্রী গাফিলতি ঘটলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রিজভী

সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ নামের গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেছেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—যদি দায়িত্ব পালনে অবহেলা করে, তবে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা দায়িত্বশীলভাবে কাজ করছেন, তাদের উৎসাহিত করছেন।

সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে রিজভী আরও বলেন, বইটিতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, উদ্যোগ ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও এতে রয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে মাঠে-মাঠে, হাটে-ঘাটে ও বন্দরে ঘুরে কাজ করছেন। তিনি জানান, দিন-রাত কাজ করার পাশাপাশি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিজেই দেখছেন প্রধানমন্ত্রী।

বই পড়ার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, বই মানুষের জ্ঞানের আলো বৃদ্ধি করে। বই না পড়লে মানুষের মনের জগত ও বাইরের জগত—দুটিই অন্ধকারে থেকে যাবে। বই হচ্ছে মানুষের মনের জগতের পাসপোর্ট। বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করে মানুষ নতুন কিছু শিখতে ও আবিষ্কার করতে সক্ষম হয়।

সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সরকারের কাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে, এই বই তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে ভূমিকা রাখবে। তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এবং জনগণের প্রতি তার নিবেদনের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানসহ একটি গ্রন্থ গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনকল্যাণ, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা আরও বিস্তৃত করতে নানা উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের বিস্তারিত বিবরণ বইটিতে পাওয়া যাবে।

সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আবির্ভাব ‘লিপ কিস বাবা’র, ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বি ত র্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


এবার আবির্ভাব ‘লিপ কিস বাবা’র, ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বি ত র্ক

মানসিক প্রশান্তির আশায় শরণাপন্ন হন কেউ, আবার কেউ বিপদ থেকে মুক্তির প্রত্যাশায় কথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের কাছে যায়। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত নানা সমস্যায় অনেকেই এমন সাধুবাদের দ্বারস্থ হন।

তবে, এসব কথিত সাধুর মধ্যে কেউ কেউ প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রায়ই সামনে আসে। নানা ধরনের প্রতারণাকাণ্ডের অভিযোগে বিশেষ করে অতীতে অনেক ভণ্ড সাধুর নাম সংবাদমাধ্যমে এসেছে। তাদের বিরুদ্ধে নারীদের এবং শিশুদের হয়রানি কিংবা প্রতারণার অভিযোগও রয়েছে।

এবার এমনই এক সাধুর কর্মকাণ্ডের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটাগরিকদের মধ্যে একজন সাধুর নাম দেওয়া হয়েছে ‘লিপ কিস বাবা’ হিসেবে।

‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের এবং কয়েকজন নারী ভক্তের মুখ কাপড়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নেটাগরিকদের অভিযোগ, কাপড়ে মুখ ঢাকার আড়ালে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, পুরুষ ভক্তদের ক্ষেত্রে একই ধরনের আচরণ কেন দেখা যায় না।

তবে ওই সাধুর কিছু অনুসারীর দাবি, এটি নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক ধারায় প্রচলিত ‘গুরু মন্ত্র’ বা দীক্ষা গ্রহণের কোনো আচার হতে পারে।

যদিও ভিডিওতে ঠিক কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা নিয়েও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যে ‘লিপ কিস বাবা’ নামটি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা চলে এ যাচ্ছেও।

সূত্র: আনন্দবাজার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারা বিশ্বকে এক করলেও লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১২ পি.এম


সারা বিশ্বকে এক করলেও লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত, সৌদি আরবকে লক্ষ্য করে বলেছেন, তুমি যদি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না। এই মন্তব্য তিনি আজ পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়া হিসেবে করেছেন।

তিনি উল্লেখ করেন, এই ধরনের চুক্তিগুলো সামগ্রিক পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলে না, এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বহাল থাকবে। তিনি বলেন, যে কেউ সৌদি আগ্রাসন এবং আমাদের দেশের বিরুদ্ধে দরবেশি ১২ বছর ধরে চলমান অবরোধে অংশীদার হতে চান, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব, এমনকি যদি এই অংশীদারিত্ব প্রতারণামূলক নামে আচ্ছাদিত করা হয়।

মাহদি আল-মাসাত আরও বলেন, ন্যায়সঙ্গত এবং সম্মানজনক শান্তি ও সৌভ্রাতৃত্বের মূল্য যুদ্ধে এবং আগ্রাসনের চেয়ে অনেক কম। উল্লেখ্য, শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম দেয়া হয়েছে ‘মক্কা সন্ধি’ সম্বোধন করে। -পার্সটুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%