প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (৮ আগস্ট) সকালে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলা সদরের বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানানো হয়েছে, ঢাকা থেকে কিশোরগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাস বরাটিয়া বাজারের চৌরাস্তা এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই অবস্থায় বাসটি এক যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এই চাপার ফলে ঘটনাস্থলেই সেলিম (৩৫) নামে অটোরিকশার একজন যাত্রী নিহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে, প্রাথমিকভাবে নিহত ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, 'দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন