১২:৫৩ পি.এম
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বিশাল বেসরকারি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করছে অ্যামাজন। এই কেন্দ্রটি যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কার্যক্রমের জন্য নতুন ডেটা সেন্টার চালু করতে নির্মিত হচ্ছে, কোম্পানি শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছে।
যদি কেন্দ্রটি চালু হয়, তবে এটি যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের একক বৃহত্তম উৎসে পরিণত হতে পারে।
প্রযুক্তি কোম্পানিগুলো প্রচলিত বিদ্যুৎ গ্রিডের বাইরে নিজেদের বিদ্যুৎ উৎপাদনের যে প্রচেষ্টা শুরু করেছে, তার সর্বশেষ উদাহরণ হিসেবে অ্যামাজনের এই উদ্যোগ দেখা যায়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে আসে। বাজারবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্লিনভিউ প্রথম এই খবরটি প্রকাশ করে। প্রতিষ্ঠানটি স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে এ সপ্তাহে অ্যামাজনের দাখিল করা তিনটি ডেটা সেন্টার নির্মাণের অনুমতির সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির যোগসূত্র খুঁজে পায়।
বিদ্যুৎকেন্দ্রটি ‘জি ডব্লিউ র্যাঞ্চ’ নামে পরিচিত প্যাসিফিকো এনার্জি দ্বারা নির্মিত হচ্ছে। আগে দাখিল করা নথি অনুযায়ী, কেন্দ্রটিতে ৩৫টি টারবাইন থাকার কথা রয়েছে, এবং এর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৭ দশমিক ৬৫ গিগাওয়াট হবে। এটি বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু থাকা যেকোনো গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চেয়ে বড় হবে।
এদিকে, ওহাইওতে ৯ দশমিক ২ গিগাওয়াট সক্ষমতার আরও একটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই কেন্দ্রটি সফটব্যাংকের অংশীদারিত্বে সরকারি-বেসরকারি উদ্যোগে নির্মিত হবে। এটি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি একটি ডেটা সেন্টারেও বিদ্যুৎ সরবরাহ করবে।
টেক্সাসের পেকোস কাউন্টিতে নির্মাণাধীন কেন্দ্রটিকে বছরে ৩ কোটি মেট্রিক টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অনুমতি দিতে পারে। এটি যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো একক উৎসের তুলনায় বেশি পরিমাণ।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
তবে সাধারণত কোনো নিয়মিত স্থাপনাই অনুমোদিত সর্বোচ্চ সীমায় নিঃসরণ করে না। অ্যামাজন বলেছে, নিজেদের বিদ্যুৎ নিজেদের দ্বারা উৎপাদন করায় সাধারণ মার্কিন গ্রাহকদের ওপর এর প্রভাব পড়বে না।
এআই খাতের দ্রুত সম্প্রসারণের জন্য নতুন অবকাঠামো তৈরির খরচ বিদ্যুৎ কোম্পানিগুলো গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়ার কারণে ইতিমধ্যে অনেকের বিদ্যুৎ বিল বেড়ে গেছে।
অ্যামাজনের এক মুখপাত্র জানান, ‘আমাদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিদ্যুতের পুরো খরচ বহনের ব্যাপারে অ্যামাজন প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, পেকোস কাউন্টিতে পরিকল্পিত নতুন ডেটা সেন্টার ক্যাম্পাসটি নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় চলবে। এতে টেক্সাসের পরিবারগুলোর বিদ্যুৎ খরচ বৃদ্ধি হবে না। বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগের প্রক্রিয়া সম্পন্ন হলে সময় ও সুযোগের ভিত্তিতে কেন্দ্রটি গ্রিডভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হবে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
অ্যামাজন জানায়, ওই স্থানে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনাও তারা খতিয়ে দেখছে। একই সাথে, পানযোগ্য নয় এমন লবণাক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হবে, যাতে স্থানীয় পানির উৎসে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়।
অ্যামাজন আরও জানিয়েছে, ‘দ্য ক্লাইমেট প্লেজ’-এর আওতায় ২০৪০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণে পৌঁছানোর প্রতিশ্রুতি তারা বহাল রেখেছে।
এছাড়া টেক্সাসে প্রায় ১০ গিগাওয়াট সম্মিলিত সক্ষমতার ৪০টি কার্বনমুক্ত জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করেছে কোম্পানিটি।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন