০২:২৫ পি.এম
রাজধানীর গুলিস্তানের মতিউর রহমান পার্কে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (১০ জুলাই) ভোরে এই ঘটনার পর ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শিশুটির বাবা-মা গুলিস্তানে হকারি করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশে রাস্তা পার হওয়ার সময় শিশুটি মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ঠিক সেই সময় পার্কে রিয়াদ গাজী নামক যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে।
এমন পরিস্থিতিতে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার রিয়াদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন