প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের একটি অংশ হিসাবে উল্লেখ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, যখন সরকার এই পরিকল্পনা নিয়ে কাজ করছে, ঠিক সে সময়ে ক্রেডিট নেয়ার জন্য জামায়াতসহ ১১টি দল আন্দোলনে নেমেছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ‘পঞ্চগড় গেট’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে যখন বিএনপি কাজ শুরু করে, তখন তাদের (জামায়াত ও অন্যান্য দল) কোনো অস্তিত্ব ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন কিংবা কথাও ছিল না। তাই স্টান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে আর চলবে না।’
তিনি অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে এবং তা বাস্তবায়ন হবে বলেও আশ্বাস দেন। পঞ্চগড় গেট নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আপামর জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে এই গেট নির্মাণ করা হচ্ছে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পঞ্চগড় জেলা পরিষদের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে এই গেট নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন