প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পারমেনাশ হেমব্রম (৫৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনা অনুযায়ী, তিনি ছিটকে পড়ে ট্রলির চাপায় প্রাণ হারান। তার স্ত্রী মেলিনা কিস্কু (৪৫) গুরুতর আহতাবস্থায় রয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের বাস টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পারমেনাশ হেমব্রম চিরিরবন্দর উপজেলার দল্লা মিশন পাড়ার বাসিন্দা সর্মায় হেমব্রমের সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে সদর উপজেলার দিকে একজন আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে পারমেনাশ ও তার স্ত্রী রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার সময় পেছনে চলমান অপর একটি ট্রলি পারমেনাশকে চাপা দিলে তাকে ঘটনাস্থলেই প্রান দিতে হয়।
পরবর্তীতে স্থানীয়রা আহত মেলিনা কিস্কুকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন