০৮:০৪ পি.এম
ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ৯-২ গোলের হতাশাজনক পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদ ও সোহলের নাইটক্লাবের ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছবিগুলো নেপালের উল্লেখ করলেও, সাদের অনুরোধে সেই ইন্দোনেশিয়ান তরুণী নতুন করে ব্যাখ্যা প্রদান করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) এলেনা নতুন একটি পোস্টে উল্লেখ করেছেন, "একটি ব্যাখ্যা দিতে চাই, ছবিগুলো ও ভিডিও নেপালে দুই মাস আগে তোলা হয়েছিল। সেখানে আমি পেশাদার ও প্রকৃত বন্ধুদের সঙ্গে দেখা করেছিলাম।"
দুই মাস আগে তোলা ছবিটি গতকাল পোস্ট করার কারণ সম্পর্কেও তিনি পরবর্তী প্যারায় ব্যাখ্যা করেছেন, "আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি।"
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার ‘বন্ধু’ গতকাল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি দেওয়ার পর আজ সাদের অনুরোধে ছবির ব্যাখ্যা প্রদান করেছেন।
তবে ছবিটি জাকার্তার কোনো ক্লাবের হতে পারে বলেও গুঞ্জন রয়েছে, যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকি সাদ উদ্দিনের অনুরোধেই ইন্দোনেশিয়ার ওই নারী পোস্টটি করেছেন। নেপাল কিংবা ইন্দোনেশিয়া, যেখানেই ঘটনা ঘটুক, প্রকাশিত ছবিতে দেখা গেছে নারীর কাঁধের ওপর সাদের হাত রাখা এবং সামনে পানীয় রয়েছে।
এটি জাতীয় দলের ফুটবলারের কাছ থেকে কাম্য নয়। ক্রীড়াঙ্গনের বাইরেও তরুণ সমাজ তাদের অনুকরণ করে। নাইট ক্লাবে পানশালা কিংবা ডিস্কোতে যাওয়া শৃঙ্খলা পরিপন্থী। সাদ ও সোহেল উভয়েই সিনিয়র ফুটবলার।
এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, "ছবিটি জাকার্তা নয়, নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে।"
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন