প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আসিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিপর্যয়ে পরিণত হয়েছে। এই পরাজয়ের ফলে ফুটবলারদের উপর সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়। সেখানে সাদ ও সোহেল রানার সঙ্গে তিন নারীর উপস্থিতি দেখা যায়।
একটি ভিডিওতে সাদকে গানের তালে নাচতে দেখা যায়। এত বড় পরাজয়ের পর এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার কারণে ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে যে, দুজনেই নাইটক্লাবে গিয়েছিলেন।
তবে সাদ ও সোহেল উভয়েই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য প্রদান করেছেন। তারা জানিয়েছেন, ক্যাম্প শুরুর আগে তারা নেপালে গিয়েছিলেন এবং সেখানেই আলানার সঙ্গে তাদের পরিচয় ঘটে।
একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, "মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।"
যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।"
পরে আলানা সেই পোস্টটি ডিলিট করে দেন। একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশিত হলে তিনি সেসব ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন।
বাংলাদেশ এবারের আসিয়ান কাপের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। তবে প্রত্যাশা পূরণ হয়নি, বরং দলটি টুর্নামেন্টটি একরাশ হতাশা নিয়ে শেষ করেছে। এই পরিস্থিতিতে দুই ফুটবলারের ভিডিও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন