০১:০৭ পি.এম
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেয়ার (পুশইন) একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীদের বাধায় তাদের এটি করতে দেয়া হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত অঞ্চলে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলারের পাশে ঘটনা ঘটেছে।
গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) সূত্রে জানা যায়, ভোরের সাজোয়া বাহিনী খিয়ারমামুদপুর গ্রামে দুই দেশের সীমানা পিলারের পাশ দিয়ে ভারত থেকে ৯ জন নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। বিষয়টি জানার পর গ্রামবাসীর সহায়তায় বিজিবি সদস্যরা তাদের বাধা দেয় এবং ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এরপর থেকে ওই ৯ জন নারী ২৯১/২০ এস পিলারের পাশে ভারতের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, তারা গুজরাটের আহমেদাবাদ এলাকা থেকে এসে ভোরে শ্রীরামপুর সীমান্তে জড়ো হন।
এই ঘটনার পর সকাল ৭টার দিকে বিএসএফের ৩০ সদস্যের একটি দল ওই সীমানা পিলারের পাশে এসে হাজির হয় এবং ওই ৯ নারীকে বাংলাদেশি বলে দাবি করে পুনরায় বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করতে থাকে। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে বিএসএফ সদস্যদের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডার শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় চরম উত্তেজনা অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন