ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী


স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) সকালে তেজগাঁওয়ে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ এবং ‘রোবোটিকস সামিটে’ তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সরকার সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখছে। এই খাতের উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি আরও বলেন, ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।

সেই সঙ্গে এবার বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করার বিষয়টিও উল্লেখ করেন তারেক রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তটিনী শাড়িতে নতুন রূপে ভক্তদের মুগ্ধ করলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


তটিনী শাড়িতে নতুন রূপে ভক্তদের মুগ্ধ করলেন

ছোট পর্দার একটি বিশেষ জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও তার নতুন সাজে দর্শকদের নজর কাড়লেন। টকটকে লাল শাড়ি পরিধান, কপালে লাল টিপ এবং মিষ্টি হাসি নিয়ে ভক্তদের মন জয় করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সোনালি নকশার লাল শাড়ি পরে কিছু ছবি প্রকাশ করেছেন। তার সঙ্গে ছিল লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার এবং খোঁপা করা চুল, যা তাকে একেবারে ঐতিহ্যবাহী সাজে উপহার দিয়েছে।

ঘরের ভেতরে তোলা ছবিগুলোতে কখনো তিনি মৃদু হাসিতে, কখনো চোখ নামিয়ে, আবার কখনো কানের কাছে হাত রেখে বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন। ছবির সঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান 'ভালোবেসে সখী' যুক্ত করেছেন। গানের কথার সঙ্গে মিল রেখে তিনি ক্যাপশনে লিখেছেন, "আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।"Capture

ছবি প্রকাশের পরপরই ভক্তদের ভালোবাসায় মন্তব্যের ঘর ভরে যায়। অল্প সময়ের মধ্যে পড়ে গেছে অসংখ্য পছন্দ, মন্তব্য ও শেয়ার। অনেক অনুরাগী রবীন্দ্রনাথের গানের লাইন ধার করে লিখেছেন, "আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।"

তানজিম সাইয়ারা তটিনী তার স্বাভাবিক অভিনয় এবং স্নিগ্ধ উপস্থিতির কারণে ছোট পর্দায় ইতোমধ্যেই একটি আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন সময় তিনি নান্দনিক সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন এবং এবারও লাল শাড়ির মোহময় রূপে সবার নজর কেড়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিফিন দিয়ে ফেরার পথে নিখোঁজ ডোবা থেকে উদ্ধার হলো মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


টিফিন দিয়ে ফেরার পথে নিখোঁজ ডোবা থেকে উদ্ধার হলো মরদেহ

জামালপুরের মেলান্দহে নিখোঁজের তিন দিন পরে পুলিশের মাধ্যমে একটি ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকা, যেখানে হারুন অর রশিদ ইসলামী মাদরাসা অবস্থিত, সেখানে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম (৪৭) ছিলেন পশ্চিম মাহমুদপুর দকলাবন গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার সাত বছরের ছেলে আব্দুল্লাহর জন্য হারুন অর রশিদ ইসলামী মাদরাসায় সকালের খাবার দিয়ে আসেন। খাবার দেওয়ার পর টিফিন ক্যারিয়ার নিয়ে মাদরাসার পিছনের পথ ধরে বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তবে নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।

শুক্রবার সকালে কয়েকজন শিশু মাছ ধরতে গিয়ে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার করতে শুরু করে। পরে স্থানীয় লোকজন এবং নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং পরিবারের সদস্যরা চিকিৎসার সম্পর্কিত কাগজপত্রও দেখিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


লেবু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার

সুনামগঞ্জের ইসলামপুর-কদমতলী গ্রামের বাসিন্দা মতিন মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।

ওই প্রতিবন্ধী তরুণীকে বলেন, লেবু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান মতিন মিয়া। পরে ১৪ জুলাই মঙ্গলবার সকালে নিজ এলাকার মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে লেবু দেওয়ার কথা বলে বাড়ির পাশে থাকা লেবু বাগানে নিয়ে যান তিনি। গত শুক্রবার (২৪ জুলাই) রাতে তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের মতে, মতিন মিয়া প্রভাবশালী হওয়ায় তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নারীর সাথে এমন ঘটনার অভিযোগ রয়েছে এবং তিনি কারাভোগ করেছেন।

এক যুবক যখন ওই তরুণীর চিৎকার শুনে এগিয়ে এসেছিল, তখন মতিন মিয়া তরুণীকে ছেড়ে দেন। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামে মাতব্বররা তরুণীর পরিবারকে অর্থ দিয়ে বিষয়টি শালিসে নিষ্পত্তির চেষ্টা করেন, কিন্তু পরিবারের সদস্যরা এতে রাজি হননি এবং অভিযোগ দায়ের করেন। পরে মতিন মিয়া গ্রেপ্তার হন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মতিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি কারাভোগ করেছেন। শনিবার (২৫ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া তরুণীর জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে হাজির করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ বছর আগের প্রশ্নফাঁস আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রীর ছবি নতুন করে ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


২৯ বছর আগের প্রশ্নফাঁস আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রীর ছবি নতুন করে ভাইরাল

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যখন দেশজুড়ে আন্দোলন চলছে। ঠিক তখনই, প্রায় তিন দশক আগে তোলা একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন বর্তমান এই শিক্ষামন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ২০২১ সালের একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালে ওডিশার একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান।

সেই সময় তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক ছিলেন। ছাত্রনেতা হিসেবে, তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করেন। তখন তিনি সরকারের কোনো দায়িত্বে ছিলেন না।

ওই আন্দোলনের অন্যতম কর্মসূচি ছিল ভুবনেশ্বরে ওডিশা সচিবালয়ের সামনে বিক্ষোভ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। পরে পুলিশ লাঠিচার্জ করার পর ধর্মেন্দ্র প্রধানও আহত হয়ে পড়েন। এমনকি তার একটি হাড় ভেঙে যাওয়া ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

প্রায় ২৯ বছর আগে ঐ আন্দোলনের ছবিগুলি এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ এই মুহূর্তে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে।

২০২৬ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। ঘটনার তদন্ত, গ্রেপ্তার এবং পুনরায় পরীক্ষা নেওয়ার পাশাপাশি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।

বিশেষ করে ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন চলমান আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অন্যতম প্রধান দাবি হিসেবে উঠে এসেছে।

এমন পরিস্থিতিতে ১৯৯৭ সালের সেই আন্দোলনের ছবি আবারও আলোচনায় এসেছে। অনেকেই বলছেন, যে ধর্মেন্দ্র প্রধান একসময় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিলেন, এখন একই ধরনের ঘটনায় তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%