প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
১৩ দিন পর শনিবার (২৫ জুলাই) সকাল থেকে বান্দরবান-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ১২ জুলাই একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ার পর এই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। সেতুর ধসে পড়া অংশটির নতুন নির্মাণাধীন কাজ শেষ হওয়ার পর আজ সব ধরনের যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।
সেতুটির অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় অবস্থিত। তবে এটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন। সেতুটি খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।
তিনি জানিয়েছেন, সেতুর যে অংশটি ধসে পড়েছিল সেটির নির্মাণকাজ গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতই শেষ হয়েছে। কিছু কাজ সম্পন্ন করার জন্য শুক্রবার (২৪ জুলাই) কেবল অটোরিকশা ও ছোটখাটো যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য সেতুটি নতুন করে খুলে দেওয়া হয়েছে।
সেতুটি শিলক খালের ওপর নির্মিত। গত ১২ জুলাই পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত এলাকার রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে। এর ফলে তীর ভেঙে সেতুটিতে আঘাত করে এবং এর একাংশ ধসে পড়ে।
সওজ কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, সেতুটির সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট ভেসে গিয়েছিল। সেটি পুনরায় নির্মাণ করতে রাতদিন কাজ করতে হয়েছে।
বান্দরবান জেলার বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানিয়েছেন, বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রীবাহী বাস ছাড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাঙামাটি থেকেও বান্দরবানে বাস আসবে। তবে যাত্রীদের অনেকের এখনো বাস চলাচল শুরু হওয়ার বিষয়টি জানা নেই। ফলে প্রথম দিনে সময়সূচী অনুযায়ী বাস ছাড়ার সম্ভাবনা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন