০৩:৩৫ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপূজার মণ্ডপ ভেঙে সৃষ্ট হুড়োহুড়ির ফলে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর, মধ্যপ্রদেশে একই রাতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রাজ্যের গোয়ালিয়রে একটি মন্দিরে ১২ জন ভক্ত ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার সময় গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক তীর্থযাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, একটি নিয়ন্ত্রণহীন ট্রাক পুলিশ চেকপোস্ট ভেঙে মন্দিরের বাইরে অবস্থানরত ভক্তদের চাপা দেয় এবং দেওয়াল ও গেটে ধাক্কা মারে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
গোয়ালিয়র পুলিশের এসএসপি ধর্মবীর সিং জানিয়েছেন, রাত ১টা ৩০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। চিন্নরের দিক থেকে আসা একটি শস্যবোঝাই ট্রাক রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর উঠে যায়। ট্রাকটি পরে মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা দেয়, যার ফলে ১২ জন ভক্ত ট্রাকের নিচে চাপা পড়েন এবং মন্দিরের বাইরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার পর মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন। তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসএসপি ধর্মবীর সিং আরও জানান, ট্রাক চাপা দেওয়ার পর ৩৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন