প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওসমানী উদ্যান প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসীর জন্য রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান খুলে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিকায়ন করা উদ্যানটি এবং সেখানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, যার ব্যয় প্রায় ৫০ কোটি টাকা। উদ্বোধন ও সুধী সমাবেশের পর একইদিন উদ্যানটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। উদ্যানটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে মানুষ সেখানে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারে।
জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের আধুনিকায়নের অংশ হিসেবে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা এবং মনোরম জলধারা থাকবে। এসব আয়োজনের মাধ্যমে উদ্যানটিকে নগরবাসীর অবসর বিনোদন ও সময় কাটানোর জন্য উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন