ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেপ্তার


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ থেকে ৩৪ জন, ওয়ারী থেকে ৬৩ জন, মতিঝিল থেকে ৭৪ জন, তেজগাঁও থেকে ১০২ জন, মিরপুর থেকে ৮০ জন, গুলশান থেকে ৩৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪১ জন, গোয়েন্দা বিভাগ থেকে ৯ জন এবং সিটিটিসির অভিযানে একজন রয়েছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা ও ৬২ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল)।

এছাড়া, উদ্ধার করা হয়েছে দুটি মোটরসাইকেল, দুটি সুইচগিয়ার, দুই ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন, ১৮ হাজার ৭৭টি বাংলালিংক সিম, ১ হাজার ২৬২টি রবি সিম, ৭০০টি গ্রামীণফোন সিম, ১৫০টি এয়ারটেল সিম, এবং ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ২০২১ সালের ২২ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে উন্নীত করা। প্রতিষ্ঠার পর থেকে অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বিশ্ববিদ্যালয়টি ধীরে ধীরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি লাভ করেছে। ইতোমধ্যে তিনটি ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গবেষণা, ব্যবহারিক শিক্ষা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি এসেছে। সীমিত জনবল নিয়ে কার্যক্রম পরিচালনার পাশাপাশি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের দ্বিতীয় সভা সম্পন্ন হয়েছে। তার মেয়াদে তিনটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।

এর আগে, অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও সহকারী হল প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষক রাজনীতিতে তিনি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, স্থানীয় সরকার বিভাগ গঠিত ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধবিষয়ক ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটিতেও তিনি সদস্য হিসেবে কাজ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সরাসরি ভর্তি ও ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হয়। উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবেও বিশ্ববিদ্যালয়টি দায়িত্ব পালন করেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ৯৪ দশমিক ৬৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিতি ছিল। ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উপস্থিতির দিক থেকে প্রতিষ্ঠানটি তৃতীয় অবস্থানে ছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে প্রথম ব্যাচের ফল প্রকাশ হয়েছে এবং অন্যান্য ব্যাচগুলোর একাডেমিক কার্যক্রম ও ভর্তি কার্যক্রম চলছে।

শিক্ষার পাশাপাশি গবেষণায়ও আন্তর্জাতিক সংযোগ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। গবেষণার জন্য সাউথইস্ট ব্যাংকের বিশেষ অনুদানও বিশ্ববিদ্যালয়টি পেয়েছে। আউটকাম বেসড এডুকেশন পদ্ধতির আলোকে শিক্ষার্থীদের কৃষির বাস্তব অভিজ্ঞতা দিতে এগ্রোনমি, মৎস্য চাষসহ বিভিন্ন ক্ষেত্রে মাঠ পর্যায়ের প্রশিক্ষণ ও ফিল্ড ট্রিপের আয়োজন করা হচ্ছে।

শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও নেতৃত্বের দক্ষতা বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নবান্ন উৎসব ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়। শীতবস্ত্র বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মতো সামাজিক উদ্যোগও নেওয়া হয়েছে।

ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক সেমিনারের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের সুবিধা নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে ভাষা, বিতর্ক ও স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিভিন্ন ক্লাব কার্যক্রম চালু হয়েছে। ল্যাংগুয়েজ ক্লাব শিক্ষার্থীদের যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বাড়াতে, ডিবেটিং ক্লাব যুক্তিভিত্তিক চিন্তা ও বিতর্কের সক্ষমতা তৈরিতে এবং স্কাউটস শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সামাজিক সেবার মানসিকতা গড়ে তুলতে কাজ করছে।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির ৩৬ কোটি টাকা অনুদানে শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


মেসির ৩৬ কোটি টাকা অনুদানে শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণ

ফুটবল মাঠে গোল ও অ্যাসিস্টের জন্য নিয়মিত আলোচনায় থাকেন লিওনেল মেসি। তবে মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘ সময় ধরে প্রশংসিত হয়ে আসছেন এই আর্জেন্টাইন তারকা। সম্প্রতি শিশুদের জন্য ক্যান্সার হাসপাতাল নির্মাণে তিনি একটি বড় অঙ্কের অনুদান প্রদান করেছেন।

স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যান্সার চিকিৎসার উদ্দেশ্যে একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পে মেসির ‘মেসি ফাউন্ডেশন’ ২৬ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা, অনুদান দিয়েছে বলে জানায় ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতো’।

মেসির ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বার্সেলোনার সঙ্গে জড়িত। ২০২১ সালে ক্লাবটি ছাড়লেও, শহরটির সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট রয়েছে। এবার তিনি সেখানেই শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণে সহায়তা করেছেন।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ‘গোল’-এর প্রতিবেদন অনুসারে, প্রস্তাবিত হাসপাতালটিতে বছরে প্রায় ৪০০ শিশুর ক্যান্সারের চিকিৎসা সম্ভব হবে। ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য একই ছাদের নিচে প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছেন মেসি। তার এসব মানবিক কর্মকাণ্ড ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে পরিচালিত হয়।

এর আগে, শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণ কর্মসূচিতেও সহায়তা করেছে মেসির ফাউন্ডেশন।

ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে মেসির এই ভূমিকা তার ভক্তদের কাছে নতুন করে প্রশংসার জন্ম দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যাওয়ার প্রয়োজন হতে পারে। তবে, কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থাকে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তারিখে, নিচে উল্লেখিত মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার, ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসের ফাইনালসহ আজকের খেলার সময়সূচী প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


এশিয়ান গেমসের ফাইনালসহ আজকের খেলার সময়সূচী প্রকাশ

ব্যস্ত জীবনের প্রতিদিনের রুটিনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় এবং পছন্দ অনুযায়ী কিছু খেলা নির্বাচন করা প্রয়োজন। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। খেলার সময়সূচী জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে এই শিডিউলটি দেখে নিন। এরপর ঠিক করুন কখন কোন খেলায় নজর দেবেন।

আজ সকালে এশিয়ান গেমসের ক্রিকেটের ব্রোঞ্জপদকের ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। সন্ধ্যায় ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে ম্যাচ রয়েছে।

এশিয়ান গেমস: নারী ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান (৩য় স্থান)

সকাল ৬টা, সনি স্পোর্টস ১

ভারত-শ্রীলঙ্কা (ফাইনাল)

বেলা ১১টা, সনি স্পোর্টস ১

এশিয়ান গেমস

বিভিন্ন খেলা

সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫

একমাত্র টি–টুয়েন্টি

জাপান–ভারত

সকাল ১০টা, স্টার স্পোর্টস ১

১ম ওয়ানডে

ইংল্যান্ড-শ্রীলঙ্কা

বিকেল ৫-৩০ মি., সনি স্পোর্টস ১

নারী চ্যাম্পিয়নস লিগ

বায়ার্ন-ম্যান সিটি

রাত ১০-৪৫ মি., ফ্যানকোড

আর্সেনাল-কাহা

রাত ১টা, ফ্যানকোড

রিয়াল মাদ্রিদ-পিএসজি

রাত ১টা, ফ্যানকোড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%