ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি মামলায় ১৫ ডিলার কারাগারে


শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি মামলায় ১৫ ডিলার কারাগারে

শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকার বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় আদালত ১৫ সার ডিলারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই মামলায় সদর উপজেলার ১৫ ডিলারসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলার ১৬ আসামি জামিনের জন্য হাজির হন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ জহিরুল কবির তাদের মধ্যে একজনকে জামিন প্রদান করেন এবং বাকি ১৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত ২০ আসামির মধ্যে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জন্য জামিন নেওয়া হয়েছিল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১৬ জন নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। একজনের জামিনের মেয়াদ থাকায় আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করে তার জামিন মঞ্জুর করেন। অন্য ১৫ জনের উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

কারাগারে যাওয়া সার ডিলারদের মধ্যে রয়েছেন—সুফিয়া বেগম, মো. রফিকুল ইসলাম, সুবর্ণা সাহা রায়, মরিয়ম আক্তার মুন্নি, মো. ফরহাদ আলী, তাপস নন্দী, সিরাজুল ইসলাম, ছামিদুল ইসলাম ফারাজী, বোরহান উদ্দিন, মাজাহারুল ইসলাম, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, প্রশান্ত সাহা, মো. রতন মিয়া ও মো. বাদশা মিয়া।

গত ২২ জুলাই শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৪ জুন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহানের নেতৃত্বে একটি দল শহরের নিউমার্কেট, রঘুনাথ বাজার, নতুন বাসস্ট্যান্ডসহ সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের দোকান পরিদর্শন করে।

পরিদর্শনের সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৯(২) ধারা অনুযায়ী বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ সময় সংশ্লিষ্ট ডিলারদের সার বিক্রির রেজিস্টার ও ক্যাশ মেমো জব্দ করে যাচাই-বাছাই করা হয়। এতে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর

এজাহারে আরও বলা হয়েছে, অধিক মুনাফার আশায় ডিলাররা সরকারি বরাদ্দের ৪ হাজার ৪১২ টন ইউরিয়া সার কালোবাজারে বিক্রি করেন। এসব সারের মূল্য প্রায় ১১ কোটি ৯১ লাখ ২৪ হাজার টাকা। এছাড়া ৮২১ টন ডিএপি সার, যার মূল্য প্রায় ১ কোটি ৭২ লাখ ৪১ হাজার টাকা, ১৩৪ টন টিএসপি সার, যার মূল্য প্রায় ৩৬ লাখ ১৮ হাজার টাকা এবং অন্যান্য সার বাবদ প্রায় ৩৪ লাখ ৪০ হাজার টাকার সার কালোবাজারে বিক্রির অভিযোগ করা হয়েছে।

মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান জানান, মামলার ২০ আসামি বিভিন্ন সময়ে উচ্চ আদালত থেকে আট সপ্তাহ করে জামিন নিয়েছিলেন। তাদের মধ্যে মঙ্গলবার ১৬ জন নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালত ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন। একজনের জামিনের মেয়াদ থাকায় তাকে জামিন দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ওয়ান শুটার গান ও গুলিসহ ২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


দিনাজপুরে ওয়ান শুটার গান ও গুলিসহ ২ জন গ্রেপ্তার

দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর সময় ট্রাফিক পুলিশ দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্ট চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—দিনাজপুর কোতোয়ালি থানার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পিকআপ চালক হিসেবে কর্মরত আছেন এবং রতন একটি পিকআপ গ্যারেজে কাজ করেন।

ট্রাফিক পুলিশ জানায়, লিলির মোড় থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে করে হারুন ও রতন বালুবাড়ির দিকে যাচ্ছিলেন। হাসপাতাল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা তাদের থামার সংকেত দেন। কিন্তু তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে সার্জেন্ট রুপক কুমার তাদের ধাওয়া করে আটক করেন।

আটকের সময় তাদের বহন করা লাল রঙের একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অভিযানে ট্রাফিক কনস্টেবল শাহনেওয়াজ ও মেহেদী হাসান অংশ নেন। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমৃত সরকারের উপস্থিতিতে তল্লাশি শেষে আটক দুজনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান জানান, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় চলমান চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতাল মোড়ে অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুইজনকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পাসে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


এইচএসসি পাসে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শুরু

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, যা স্কয়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় হল সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সকল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর, এবং জীবনবৃত্তান্ত। এসব তথ্যসহ আগামী শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার মধ্যে উল্লিখিত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অভিজ্ঞতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্ব ও কর্তব্য:

- দোকান থেকে পণ্যের অর্ডার গ্রহণ করা এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।

- বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য কাজ করা।

- পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ নাছিরের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ নাছিরের

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নাছির উল্লেখ করেছেন, সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতির ধারক ও বাহক, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলবদর বাহিনীর উত্তরসূরি ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে উসকানিমূলক হেট স্পিচ ছড়িয়েছে, তা দেশের সকল ক্যাম্পাসের রাজনৈতিক সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে। ছাত্রশিবিরের ক্যাডারের এহেন ঔদ্ধত্যপূর্ণ হুমকিতে সাধারণ শিক্ষার্থীরা অরাজকতার আশঙ্কা করছে।

তিনি আরও লিখেছেন, "আমরা স্পষ্ট করে বলছি, কেউ আমাদের কোনো নেতাকর্মীর ওপর আঘাত করতে চাইলে আমরা তাদেরকে ধুলোয় মিশিয়ে দিতে ইতস্তত বোধ করব না।" বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর মেডিকেল থেকে নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


রংপুর মেডিকেল থেকে নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক

রংপুর মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা সম্পন্ন করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাসেবা প্রদান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. সায়েরা হক। তিনি দীর্ঘ সময় ধরে ব্রুকলিনে অভ্যন্তরীণ চিকিৎসাবিদ্যার চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

প্রকাশ্য চিকিৎসা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, সায়েরা হক ১৯৯৫ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে কনি আইল্যান্ড হাসপাতালে অভ্যন্তরীণ চিকিৎসাবিদ্যায় প্রশিক্ষণ সম্পন্ন করেন। নিউইয়র্কের সরকারি হাসপাতাল ব্যবস্থার চিকিৎসক পরিচিতিতে তার চিকিৎসাশিক্ষা ও প্রশিক্ষণের তথ্য উল্লেখ রয়েছে।

বিভিন্ন চিকিৎসা-সংক্রান্ত প্রকাশ্য পরিচিতিতে তাকে অভ্যন্তরীণ চিকিৎসাবিদ্যার সনদপ্রাপ্ত চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়েছে। আমেরিকান চিকিৎসা সমিতির চিকিৎসক তালিকাতেও তার বিশেষত্ব হিসেবে অভ্যন্তরীণ চিকিৎসাবিদ্যার কথা উল্লেখ করা হয়েছে।

ডা. সায়েরা হকের চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ দিক হলো বাংলা ভাষায় রোগীদের সঙ্গে যোগাযোগের সুযোগ। নিউইয়র্ক সিটি স্বাস্থ্য ও হাসপাতাল ব্যবস্থার চিকিৎসক পরিচিতিতে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতার কথা উল্লেখ রয়েছে।

বিভিন্ন স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানের প্রকাশিত চিকিৎসক তালিকাতেও তাকে বাংলা ভাষাভাষী চিকিৎসক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ব্রুকলিনে বসবাসরত বাংলা ভাষাভাষী রোগীরা নিজেদের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা মাতৃভাষায় চিকিৎসকের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

বর্তমানে ব্রুকলিনে নিজের চিকিৎসাকেন্দ্রে রোগী দেখার পাশাপাশি সাউথ ব্রুকলিন হেলথের সঙ্গেও যুক্ত রয়েছেন ডা. সায়েরা হক। তার নিজস্ব চিকিৎসাকেন্দ্রের প্রকাশ্য তথ্য অনুযায়ী, তিনি প্রাথমিক চিকিৎসার রোগীদেরও সেবা প্রদান করেন।

চিকিৎসাকেন্দ্রটির প্রকাশ্য তথ্যের এক পর্যায়ে তাকে অভ্যন্তরীণ চিকিৎসাবিদ্যায় ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এবং জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বর্তমানে একই প্রতিষ্ঠানের প্রকাশ্য পরিচিতিতে তার অভিজ্ঞতা ৩০ বছরের বেশি এবং জরুরি বিভাগে ২১ বছরের বেশি বলে উল্লেখ রয়েছে। অর্থাৎ পুরোনো ও বর্তমান পরিচিতিতে অভিজ্ঞতার সময়কাল নিয়ে পার্থক্য রয়েছে।

ব্রুকলিনে তার চিকিৎসাকেন্দ্রের বর্তমান প্রকাশ্য ঠিকানা ৫৪০ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউইয়র্ক ১১২১৮। চিকিৎসাকেন্দ্রের নিজস্ব তথ্য এবং বিভিন্ন স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানের চিকিৎসক তালিকাতেও এই ঠিকানা ও ফোন নম্বরের তথ্য পাওয়া যায়। তবে কিছু পুরোনো জাতীয় চিকিৎসক নিবন্ধন তথ্যের তালিকায় ৫১৮ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউর ঠিকানাও রয়েছে। তাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে চিকিৎসাকেন্দ্রের বর্তমান ঠিকানা ও যোগাযোগের তথ্য নিশ্চিত করে নেওয়া প্রয়োজন।

প্রকাশ্য চিকিৎসক তালিকায় ডা. সায়েরা হককে নতুন রোগী গ্রহণকারী চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে। দূর থেকে চিকিৎসা পরামর্শ নেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ রয়েছে। তার চিকিৎসাকেন্দ্রের তথ্য অনুযায়ী, সপ্তাহের বিভিন্ন দিন এবং দীর্ঘ সময় ধরে রোগীদের অ্যাপয়েন্টমেন্টের সুযোগ রয়েছে।

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য বাংলা ভাষাভাষী রোগীদের জন্য মাতৃভাষায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগের সুযোগ গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা, নিয়মিত প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসা-সংক্রান্ত তথ্য বোঝার ক্ষেত্রে রোগী ও চিকিৎসকের মধ্যে সহজ যোগাযোগ প্রয়োজন।

ডা. সায়েরা হকের প্রকাশ্য চিকিৎসক পরিচিতিগুলোতে বাংলা ভাষায় সেবা দেওয়ার তথ্য থাকায় ব্রুকলিনের বাংলা ভাষাভাষী রোগীদের জন্য তার চিকিৎসাসেবা বাড়তি গুরুত্ব বহন করছে।

সূত্র: আইবিএল ইন্টারন্যাশনাল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%