প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে পল্টন মডেল থানা পুলিশ ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- ১। হেলাল খান (২২) এবং আইনের সংঘাতে জড়িত এক শিশু।
পল্টন মডেল থানার সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৪ জুলাই) ভোর আনুমানিক ০৪:১৫ ঘটিকায় পল্টন থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘ সময় ধরে অবৈধ মাদক কারবারের সাথে জড়িত। তারা উদ্ধারকৃত এসব মদ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন