প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুরে একটি ভাড়া বাসা থেকে ৩৪ বছর বয়সী ইসরাত জাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের দুই শিশু সন্তান সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে চিৎকার করে। স্থানীয়রা বিষয়টি বাড়ির মালিককে জানালে ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুই শিশুকে উদ্ধার করে।
এ সময় পাশের কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন সকাল থেকে পলাতক রয়েছে। তারা প্রায় একমাস ধরে এই ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন