ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রী তার বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছেন


প্রধানমন্ত্রী তার বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণা দিয়ে থেমে থাকেননি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেল থেকে উৎপাদিত ১ হাজার ইউনিট বিদ্যুৎ তিনি নিজেই ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট বিদ্যুৎ দিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে অনুষ্ঠিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এই তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত তিন দিনে এই পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি উল্লেখ করেন, সমবায় ভবনসহ সকল জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি সরকারকে সৌর বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে ব্যবসা হিসেবে দেখার কথাও বলেন তিনি।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার সম্ভাবনা সম্পর্কে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগ করতে ইউএনওদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।”

প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশে বলেন, এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেওয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব। জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এই অর্থের জোগান না দিতে পারে, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে বসে ফয়সালা করার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো মাঠ পর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ সরাসরি তদারকি করছেন। প্রতিবছর ডিসি সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক সম্মেলন হলে সরাসরি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্বৈরাচারী আমলে সরকারের নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তাই চাকরি হারিয়েছেন; কিন্তু বিএনপি সরকার কাউকে বলবে না— দিনের ভোট রাতে করতে, ডামি নির্বাচন করতে।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিষয়েও ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে বিএনপি। মিরপুরের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে, সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না। এছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার দাম আজ কীভাবে পরিবর্তিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


দেশের বাজারে সোনার দাম আজ কীভাবে পরিবর্তিত হচ্ছে

সোনার দাম দেশের বাজারে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওঠানামা করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) সোনা ও রুপার বিক্রি চলছে দেশের বাজারে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর পূর্বে ২৯ সেপ্টেম্বর একই মানের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

বাজুসের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারিত হয়েছে।

সোনার পাশাপাশি বাজুস দেশের বাজারে রুপার দামও নির্ধারণ করেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত মূল্য কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বদল এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


হুথিদের সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার (৪ অক্টোবর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শনিবার (৩ অক্টোবর) সৌদি আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। পরে দমকলকর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তবে, আগুন লাগার কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ কিংবা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে গেছে। তিনি দাবি করেন, ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা পরিচালিত হয়েছে।

ইয়াহিয়া সারি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরব প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭-০ গোলে তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭-০ গোলে তাণ্ডব

উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে তাদের নিজস্ব মাঠে ৭-০ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড। শনিবার রিজেকায় অনুষ্ঠিত এই খেলায় থমাস টুখেলের দলের অসাধারণ পারফরম্যান্স নজর কাড়ে। হ্যারি কেইন, বুকায়ো সাকা, জুড বেলিংহ্যাম এবং অ্যান্থনি গর্ডনের গোলের মাধ্যমে বড় জয় নিশ্চিত করে থ্রি লায়নরা।

ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে একটি রুদ্ধদ্বার স্টেডিয়ামে। ২০২৫ সালে ফ্রান্সের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে উয়েফা দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দিয়েছিল। তবে গ্যালারিতে উপস্থিত ছিল ছয় হাজারের বেশি স্কুলশিক্ষার্থী। তাদের সামনে ইংল্যান্ড সাতবার বল জালে পাঠায়।

রিজেকায় ইংল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দলের আক্রমণভাগের ধার এবং গোল করার সক্ষমতা পুরো ম্যাচজুড়ে স্পষ্ট হয়ে ওঠে। হ্যারি কেইন ও বুকায়ো সাকা দুজনেই দুটি করে গোল করেন এবং তাদের মধ্যে প্রত্যেকের একটি করে অ্যাসিস্টও রয়েছে। জুড বেলিংহ্যাম একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করান। অ্যান্থনি গর্ডনও একটি গোল করেন এবং একটি গোলে অবদান রাখেন।

ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল করেন মর্গান রজার্স। তার গোলের মাধ্যমে সাত গোলের ব্যবধান পূর্ণ হয়। সব মিলিয়ে ইংল্যান্ডের জন্য এটি একটি স্মরণীয় জয় হয়ে দাঁড়ায়।

এই জয়ের ফলে নেশনস লিগের এ-৩ গ্রুপে ইংল্যান্ড দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আগামী বুধবার থ্রি লায়নরা চেক রিপাবলিকের বিরুদ্ধে মাঠে নামবে। ওই ম্যাচে তিন পয়েন্ট পেলে আগামী মার্চে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে টুখেলের দল।

ক্রোয়েশিয়ার জন্য ম্যাচটি ছিল ঘরের মাঠে এক বিব্রতকর অভিজ্ঞতা। অন্যদিকে, ইংল্যান্ডের এই বড় জয় তাদের আক্রমণাত্মক শক্তি এবং দলীয় সামর্থ্যকে প্রমাণ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকারে ৯ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকারে ৯ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা আর্থিক মঞ্জুরি প্রদান করেছে।

গত ২৯ সেপ্টেম্বর, মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক আদেশে এই বরাদ্দের কথা উল্লেখ করা হয়। বরাদ্দের অর্থ দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে ছাড় দেওয়া হবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদান হিসেবে বরাদ্দকৃত ১৮ কোটি টাকার মধ্যে থেকে এই ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা ব্যয় করা হবে।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন তাদের নিজ নিজ জেলা বা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দের অর্থ উত্তোলন করবে। এজন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে সারণি অনুযায়ী মোট বরাদ্দের অথরিটি পাঠাতে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে, ছাড়কৃত অর্থ চলতি অর্থবছরের বাজেটের নির্ধারিত দাফন বাবদ অনুদান খাতে সমন্বিত হবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাযথ বিলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ট্রেজারি থেকে অর্থ উত্তোলন করবেন।

শর্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধার মৃতদেহ সৎকার, সমাহিত ও মৃতদেহ পরিবহন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এই অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো অনিয়মের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।

এছাড়া, ৩০ জুন ২০২৭ তারিখের পর যদি কোনো অর্থ অব্যয়িত থাকে, তবে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

মন্ত্রণালয়ের আদেশে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকেও অনুরোধ করা হয়েছে।

আদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষর করেন। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%